মহিলা হকি বিশ্বকাপে প্রথম হার ভারতের
মহিলা হকি বিশ্বকাপে প্রথম হার টিম ইন্ডিয়ার। রানি রামপালের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলকে ১-০ গোলে হারিয়ে দিল আয়ারল্যান্ডের মহিলা হকি দল।
মহিলা হকি বিশ্বকাপে প্রথম হার টিম ইন্ডিয়ার। রানি রামপালের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দলকে ১-০ গোলে হারিয়ে দিল আয়ারল্যান্ডের মহিলা হকি দল।

পুল 'বি'-এর দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ভারতকে। লি ভ্যালি হকি সেন্টারে এই ম্যাচ জেতার ফলে গ্রুপ পর্যায়ের খেলার দু'ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের হয়ে ১২ মিনিটে এদিন এক মাত্র গোলটি করেন অ্যানা ও'ফ্লানাগান। শিরলে ম্যাককের পেনাল্টি কর্নার থেকে গোল করে যান অ্যানা।
তবে, এর পর গোটা ম্যাচে ব্যবধান কমানোর অনেক সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে পারেননি ভারতীয় মহিলারা। ম্যাচের অন্তিম পর্যায় গোল শোধ করার সেরা সুযোগ পয়েছিলেন ভারত অধিনায়ক রানী রামপাল। কিন্তু তাঁর দুরন্ত শট দুর্দান্ত দক্ষতায় আটকে দেন আইরিশ গোলরক্ষক।
এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছে। ২৯ জুলাই আমেরিকার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল।












Click it and Unblock the Notifications