এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদের আরও দুটি সোনা

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদের আরও দুটি সোনা

ভারতীয় দ্বিতীয় মহিলা হিসেবে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির গড়েছিলেন দিব্যা কাকরন। একই ইভেন্টে সোনা জিতলেন ভারতের আরও দুই মহিলা কুস্তিগীর। প্রথম জনের নাম পিঙ্কি ও দ্বিতীয় জন সরিতা মোর। তাঁদের সাফল্যে মুগ্ধ দেশের ক্রীড়া মহল।

সুনীলের পর দিব্যা

সুনীলের পর দিব্যা

এশিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রিকো-রোমান ক্যাটেগরিতে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন কুস্তিগীর সুনীল কুমার। তার পিছু হেঁটে একই প্রতিযোগিতা থেকে সোনা জেতেন ভারতের মহিলা কুস্তিগীর দিব্য়া কাকরন। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৬৮ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন তিনি।

দিব্য়ার নজির

দিব্য়ার নজির

দ্বিতীয় ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির গড়েন দিব্যা কাকরন। ২০১৮ সালে একই প্রতিযোগিতার ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছিলেন ভারতের নভজোৎ কৌর। দুই বছর পর একই সাফল্য ফের ছিনিয়ে নিলেন দিব্যা কাকরন।

ফাইনালে চার

ফাইনালে চার

বৃহস্পতিবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফলাফল হল ভারতের। ৬৮ কেজি বিভাগে সোনা জেতেন দিব্যা কাকরন। একই সঙ্গে প্রতিযোগিতার ৫৯, ৫৫ ও ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছন যথাক্রমে সরিতা মোর, পিঙ্কি ও নির্মলা দেবী।

আরও দুটি সোনা

দিব্য়া কাকরনের পর এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের ৫০ কেজি বিভাগে সোনা জেতেন সরিতা মোর। প্রতিযোগিতার ৫৫ কেজি বিভাগেও সোনা যায় ভারতের ঝুলিতে। পদকটি জেতেন পিঙ্কি। অন্যদিকে চতুর্থ ফাইনালিস্ট নির্মলা দেবী ৫০ কেজি বিভাগের ফাইনালে হেরে গিয়েছেন। ফলে তাঁকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+