ব্রোঞ্জ পদক দিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু ভারতের

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মিক্সড ইভেন্ট থেকে ব্রোঞ্জ পেল ভারত

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জিতল ভারত। কেনিয়ার নাইরোবিতে চলতে থাকা প্রতিযোগিতার ৪x৪০০ মিক্সড রিলে ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক অর্জন করল দেশের মিক্সড দল। টোকিও অলিম্পিকের সফলতার আবহে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের এই সাফল্যকে উল্লেখযোগ্য বলে ধরা হচ্ছে। এর আগে ইভেন্টের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছিল ভারতের এই মিক্সড রিলে দল।

ব্রোঞ্জ পদক দিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু ভারতের

কেনিয়ার নাইরোবিতে চলতে থাকা অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিক্সড রিলে ইভেন্টে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন ভরত এস, প্রিয়া মোহন, সামি ও কপিল। প্রতিযোগিতা শেষ করতে তাঁরা ৩ মিনিট ২০.৬০ সেকেন্ড সময় নেন। ইভেন্ট থেকে সোনা জেতা নাইজেরিয়া ৩ মিনিট ১৯.৭০ সেকেন্ডে দৌড় শেষ করে। ৪x৪০০ মিক্সড রিলে ইভেন্টে ফাইনালে দ্বিতীয় হয়েছে পোল্যান্ড। প্রতিযোগিতা শেষ করতে ৩ মিনিট ১৯.৮০ সেকেন্ড সময় নেন পোলিশ অ্যাথলিটরা।

প্রতিযোগিতার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ৩ মিনিট ২৩.৩৬ সেকেন্ডে রেস শেষ করার পাশাপাশি দুই হিট মিলিয়ে দ্বিতীয় হয়ে ইভেন্টের চূড়ান্ত পর্বে পৌঁছেছিলেন ভরত এস, প্রিয়া মোহন, সামি ও কপিল।

৩ মিনিট ২৩.৩৬ সেকেন্ডে রেস শেষ করে হিট ওয়ানে প্রথম হয় ভারতীয় দল। যা বিশ্ব রেকর্ড হিসেবে নথিভূক্ত হতে পারত, যদি না নাইজেরিয়ার অ্যাথলিটরা একই ইভেন্টের দ্বিতীয় হিটে ৩ মিনিট ২১.৬৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করতেন। নতুন বিশ্ব রেকর্ড গড়বার পাশাপাশি ৪x৪০০ মিক্সড রিলে ইভেন্টের দুই হিট থেকে প্রথম হয়ে ফাইনালে পৌঁছেছিল নাইজেরিয়া। তবে প্রথম হিটে ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল। কারণ ওই গ্রুপে ভরত, প্রিয়াদের প্রতিপক্ষ ছিল চেক প্রজাতন্ত্র, জামাইকা, পোল্যান্ডের মতো শক্ত দল।

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিক্সড রিলে ইভেন্টের হিট ওয়ানে ভারতের পরেই জায়গা পেয়েছিল চেক প্রজাতন্ত্র। ৩ মিনিট ২৪.১৭ সেকেন্ডে তারা প্রতিযোগিতা শেষ করেছিল। উসেইন বোল্টের দেশ জামাইকা ওই হিটে তৃতীয় স্থান দখল করেছিল। ৩ মিনিট ২৪.৬৯ সেকেন্ডে তারা রেস শেষ করেছিল।

একই দিনে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের শট পাট ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন ভারতের অমনদীপ ধালিওয়াল। মহিলাদের ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে পৌঁছেছেন ভারতের প্রিয়া মোহন। বুধবার ৫৩.৭৯ সেকেন্ডে হিট শেষ করেন প্রিয়া। অন্যদিকে ১৭.৯২ মিটার দূরত্বে লোহার বল ছেড়ে পুরুষদের শট পুট ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন অমনদীপ।

কেনিয়ার নাইরোবিতে ১৮ অগাস্ট থেকেই শুরু হয়েছে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ২২ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। দেশের মোট ২৭ জন অ্যাথলিট ওই মেগা গেমসে অংশ নিতে গিয়েছেন। প্রথম দিনই ভরত এস, প্রিয়া মোহন, সামি ও কপিল শুরুটা যেভাবে করেছেন, তাতে প্রতিযোগিতা থেকে পদকের সংখ্যা বাড়বে বলে আশা দেশের। সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতের হয়ে তিনি প্রথম সোনা জিতেছেন। তাঁর উত্তরসূরিরা অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেমন পারফরম্যান্স করেন, সেদিকে নজর রয়েছে বিশ্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+