করোনা ভাইরাসের পর্ব মিটলেই অলিম্পিক আয়োজনে জন্য এবার কোমর বেঁধে নামছে ভারত

করোনা ভাইরাসের পর্ব মিটলেই অলিম্পিক আয়োজনে জন্য এবার কোমর বেঁধে নামছে ভারত

করোনা সংক্রমণে ২০২০ সালের অলিম্পিক স্থগিত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসের কারণে গ্রেটেস্ট শো অন আর্থ পিছিয়ে ২০২১ সালে করা হবে। ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলে ২০২১ সালের অলিম্পিকও পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার অলিম্পিক আয়োজনে জন্য কোমর বেঁধে নামছে ভারত।

কোন অলিম্পিক আয়োজনের জন্যে বিড করবে ভারত

কোন অলিম্পিক আয়োজনের জন্যে বিড করবে ভারত

করোনা ভাইরাসের কারণে বিশ্বে এখন যোগাযোগ বন্ধ। ভাইরাসের থাবায় বিশ্বের প্রতিটি দেশ ধুঁকছে। করোনার ধাক্কা মিটলেই ২০৩২ অলিম্পিক আয়োজনের জন্য ভারতীয় অলিম্পিক সংস্থা আবেদন করবে বলে জানানো হয়েছে। আইওসির প্রধান নারিন্দর বাত্রা এমনটা জানিয়েছেন।

জোড়া অলিম্পিক আয়োজনের পথে হাঁটছে ভারত

জোড়া অলিম্পিক আয়োজনের পথে হাঁটছে ভারত

বাত্রা আরও জানিয়েছেন একটি নয়, জোডা় অলিম্পিক আয়োজনের জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে। ২০২৬ এ যুব অলিম্পিক ও ২০৩২ অলিম্পিক আয়োজনের বিষয়ে ভারত বিড করার পরিকল্পনা নিয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন

ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে যুব অলিম্পিকে আয়োজনের জন্য ভারতীয় অলিম্পিক সংস্থা আবেদন করেছে বলে জানা গিয়েছে।

 ভারতের সঙ্গে লড়াইয়ে কারা

ভারতের সঙ্গে লড়াইয়ে কারা

ভারতের সঙ্গেই আয়োজক হিসাবে লড়াইয়ে একাধিক বড় নাম রয়েছে। বিডে ভারতের অন্যতম প্রধান প্রতিপক্ষ রাশিয়া। এছাড়া যুব অলিম্পিকের আসর আয়োজনের জন্য কম্বোডিয়াও রয়েছে।

২০৩২ অলিম্পিক আয়োজনের ভারতের লড়াই কাদের সঙ্গে

২০৩২ অলিম্পিক আয়োজনের ভারতের লড়াই কাদের সঙ্গে

২০৩২ সালের গ্রেটেষ্ট শো অন আর্থ অলিম্পিকের জন্য ফেভারিট বিডে ভারতের অন্যতম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাংহাই এবং যৌথভাবে সিওল-পিয়ংইয়ং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+