অলিম্পিকের ইতিহাসে টোকিওতেই ভারত থেকে সর্বাধিক প্রতিযোগী, হবে নতুন নজির

টোকিও অলিম্পিকেই ভারত থেকে সর্বাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ এ কথা জানিয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা ১১৯। তাঁরা এবারই বেশি ৮৫টি ইভেন্টে অংশ নেবেন।

অলিম্পিকের ইতিহাসে টোকিওতেই ভারত থেকে সর্বাধিক প্রতিযোগী

আজ টোকিওগামী ক্রীড়াবিদদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী। তখনই আইওএ-র তরফে জানানো হয়, টোকিও অলিম্পিকে ভারত থেকে ৬৭ জন পুরুষ ও ৫২ জন মহিলা প্রতিযোগী অংশ নেবেন। কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে ভারত থেকে ২২৮ জন ধাপে ধাপে টোকিওতে যাবেন। উল্লেখ্য, আজ থেকেই খুলে গিয়েছে অলিম্পিকের গেমস ভিলেজ। ভারতীয় সেইলিং দলের সদস্যরা আজ টোকিওতে পৌঁছেছেন। ভারত থেকে যাঁরা যাবেন তাঁদের গেমস ভিলেজে পৌঁছে তিনদিন নিভৃতবাসে থাকতে হবে।

বাত্রা প্রধানমন্ত্রীকে আরও জানিয়েছেন, ভারত থেকে যাঁরা সরাসরি টোকিওতে যাবেন সেই প্রথম দলটি রওনা হবে ১৭ জুলাই। ওইদিন অ্যাথলিট ও অফিসিয়াল মিলিয়ে মোট ৯০ জন টোকিও যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিওগামী অ্যাথলিটদের উৎসাহিত করে বলেন, চিয়ার ফর ইন্ডিয়া হ্যাশট্যাগে অনেক ছবি দেখছি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে মানুষ আপনাদের সমর্থন করছেন। ১৩৫ কোটি মানুষের শুভকামনা অলিম্পিকের আসরে নামার আগে দেশের তরফে আপনাদের জন্য আশীর্বাদ। এবারের অলিম্পিকেই সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী দেশের হয়ে নামবেন। এই প্রথমবার সবচেয়ে বেশি সংখ্যক ক্রীড়াক্ষেত্রে তাঁরা অংশ নেবেন, এমনকী এমন অনেক ক্ষেত্র রয়েছে যাতে এবারই প্রথম ভারত অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

এদিকে, এদিনই টুইট করে টোকিওগামী অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+