২০২৩-র পুরুষদের হকি বিশ্বকাপ হতে চলেছে ভারতে!

২০২৩ সালে পুরুষদের হকি বিশ্বকাপ হতে চলেছে ভারতে। শুক্রবার ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তরফে এই কথা জানানো হয়েছে।

২০২৩ সালে পুরুষদের হকি বিশ্বকাপ হতে চলেছে ভারতে। শুক্রবার ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তরফে এই কথা জানানো হয়েছে। একই সঙ্গে ২০২২-র মহিলা হকি বিশ্বকাপ, স্পেন ও নেদারল্য়ান্ডস যৌথভাবে আয়োজন করবে বলেও জানানো হয়েছে।

২০২৩-র পুরুষদের হকি বিশ্বকাপ হতে চলেছে ভারতে!

উল্লেখ্য, ২০২৩-র ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা পুরুষদের হকি বিশ্বকাপ। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে ২০২২-র ১ জুলাই শুরু হওয়ার কথা মহিলাদের হকি বিশ্বকাপ। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এই দুই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব কারা পাবে তা নিয়ে শুক্রবার বৈঠকে বসে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। দীর্ঘ আলোচনার পর ঠিক হয়, ২০২২-র মহিলা হকি বিশ্বকাপ স্পেন ও নেদারল্য়ান্ডস যৌথভাবে আয়োজন করবে। ২০২৩-র হকি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত, তাও ওই বৈঠকে ঠিক হয়। কোন কোন ভেন্যুতে খেলা হবে, তা নির্ধারিত দেশ ঠিক করবে বলেও জানিয়েছে ফেডারেশন।

ফেডারেশন জানিয়েছে, দুই টুর্নামেন্টেই আয়োজক দেশ সরাসরি খেলার ছাড়পত্র পাবে। একই সঙ্গে বিভিন্ন মহাদেশের সেরা বা চ্যাম্পিয়ন দলও সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। বাকি দলগুলি হোম ও অ্যাওয়ে প্লে-ইফ খেলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে বলে জানিয়েছে ফেডারেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+