ফের পাকিস্তান বধ ভারতের,সাত দিনের মধ্যে দু'বার কামাল অলতামাসের ছেলেদের
দুরন্ত রোলেন্ত আলতামাসের ছেলেরা। ক্রিকেটে হারানো সম্মান কিছুটা উদ্ধার করলেন ভারতীয় হকি দলের ছেলেরা।
হকি ওয়ার্ল্ড লিগে-র সেমিফাইনালে ফের একবার ভারত -পাকিস্তান ধামাকা। ভারতের কাছে ৬-১ গোলে ফের হার পাকিস্তানের। রবিবার ভারতের কাছে ৭-১ গোলে হারের পর এদিনও কোনওভাবেই বাজিমাত করতে ব্যর্থ তারা। যদিও ভারতের সেমিফাইনালের আশা আগেই শেষ হয়ে গেছে । তাই এদিনের লড়াই হরমনপ্রীত সিংয়ের ছেলেদের কাছে ছিল সম্মান রক্ষার। মালয়শিয়ার কাছে হেরে শেষ চারে যাওয়ার স্বপ্ন শেষ হয়েছিল ভারতের। এদিন পাকিস্তান বধ করে পঞ্চম -ষষ্ঠ স্থানের প্লে অফের জন্য কানাডার বিরুদ্ধে নামবে ভারত।

এদিনের ম্যাচে শুরু থেকেই আক্রমণ শানায় ভারত। প্রথম কোয়ার্টারে গোল করে দলকে এগিয়ে দেন রমনদীপ সিং। এরপর দ্বিতীয় কোয়ার্টারে বারবার ভারতীয় আক্রমণে বিধ্বস্ত হয়ে যায় পাকিস্তানি রক্ষণ। এর ফলস্বরূপ দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ মিনিটের মধ্যে তিনটি গোল করে ভারত। প্রদীপ মোরের পাস নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন তলিবন্দর সিং। এর দু'মিনিটের মধ্যেই ফের গোল। এবার গোলদাতা আকাশদীপ সিং।
বাঁ দিকের আক্রমণ থেকে গোল করে যান তিনি। আবার দু'মিনিটের ব্যবধানে গোল। পাক রক্ষণের দুরন্ত চ্যালেঞ্জ ঠেকিয়ে বল এগিয়ে নিয়ে যান এস ভি সুনীল। রমনদীপ সিং বল ঢুকিয়ে দেন পাক গোলপোস্টে। থার্ড কোয়ার্টারে দলের স্কোরলাইনে আরও একটি গোল যোগ করেন। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত সিং। এরপর পাকিস্তান হয়ে একটি গোল শোধ করেন আজাজ আহমেদ। তবে আজাজ আহমেদের গোল পাকিস্তানকে ম্যাচে ফেরাতে সফল হয়নি। বরং ফের গোল করে যান ভারতের মননদীপ সিং। ৬-১ গোলে ম্যাচ পকেটে পুড়ে নেয় আলতামাসের ছেলেরা।












Click it and Unblock the Notifications