Thomas Cup: ইতিহাস তৈরি করল ভারত, প্রথম বার দেশের মাটিতে আসছে ঐতিহ্যশালী থমাস কাপ
Thomas Cup: ইতিহাস তৈরি করল ভারত, প্রথম বার দেশের মাটিতে আসছে ঐতিহ্যশালী থমাস কাপ
ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে ১৫ মে ২০২২ দিনটি। আজ, রবিবার থাইল্যান্ডে ইতিহাস তৈরি করল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। ঐতিহ্যশালী থমাস কাপে জয়ের ধ্বজা ওড়ালেন কিদামি শ্রীকান্থ-লক্ষ্য সেন'রা। টুর্নামেন্টের সফলতম দল ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৭৩ বছরের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বার থমাস কাপে সোনা জিতল ভারত।

লক্ষ সেন, কিদাম্বি শ্রীকান্ত এবং ডবলস জুটি স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি-এর জুটি এই ইতিহাস তৈরি করে। টুর্নামেন্টের সফলতম দল ইন্দোনেশিয়াকে এক লহমায় উড়িয়ে দিয়ে ইতিহাস তৈরি করে থমাস কাপ জেতে ভারত।
কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে পরাজিত হওয়া ফাইনালে খেলতে নামা লক্ষ্য সেনের উপর নজর ছিল প্রথম থেকে। তিনিই এ দিন প্রথম ম্যাচটি খেলেন ভারতের হয়ে প্রথম গেম ৮-২১ ব্যবধানে হারা লক্ষ্য সেন অভূতপূর্ব প্রত্যাবর্তন ঘটান পরবর্তী দুই গেমে। ২১-১৫ এবং ২১-১৬ ব্যবধানে অ্যান্তোনি সিনিসুকাকে হারিয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সেন।

লক্ষ্য সেনের মতো ডবলস ইভেন্টের প্রথম গেমেও পরাজিত হয় ভারত। মেগা ফাইনালের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মহম্মদ আহাসান এবং সুকামুলজো জুটির বিরুদ্ধে ১৮-২১ ব্যবধানে প্রথম গেমে পরাজিত হয় ভারতীয় জুটি স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এই ডবলস জুটিও দারুণ ভাবে ফিরে আসে পরবর্তী দুই গেমে এবং জিতে নেয় ম্যাচ। পরবর্তী দুই গেমে স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির পক্ষে খেলার ফল ২৩-২১ এবং ২১-১৬।
তবে্, তৃতীয় ম্যাচে প্রথম দুই ম্যাচে হওা প্রথম গেমের ফলাফলের প্রত্যাবর্তন হয়নি। তিন গেম পর্যন্ত ম্যাচ এগিয়ে নিয়েই যাননি কিদাম্বি শ্রীকান্ত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী শ্রীকান্ত স্ট্রেট গেমে ইন্দোনেশিয়ার প্রতিযোগী জোনাথন ক্রিস্টিকে পরাজিত করে জন্ম দেন ঐতিহাসিক মুহূর্ত। তৃতীয় ম্যাচটি ভারত জেতে ২১-১৫ এবং ২৩-২১ ব্যবধানে এবং এর সঙ্গেই ৭৩ বছরের দীর্ঘ ইতিহাসে প্রথম বার থমাস কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এই ম্যাচে আর কোর্টে নামার প্রয়োজন পড়েনি এইচএস প্রণয় এবং ডবল জুটি এমআর অর্জুন এবং ধ্রুভ কাপিলার।
Only SIX countries have won the #ThomasCup. India 🇮🇳 is now the latest entrant.👌👍👏
— Mohandas Menon (@mohanstatsman) May 15, 2022
14 - Indonesia (1958-2020)
10 - China (1982-2018)
5 - Malaysia (1949-1992)
1 - Japan (2014)/Denmark (2016)/INDIA (#ThomasCup2022)#Badminton
ষষ্ঠ দেশ হিসেবে থমাস কাপ চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতল ভারতীয় দল। টুর্নামেন্টের সফলতম দল ইন্দোনেশিয়া (১৯৫৮-২০২০) ১৪ বার এই প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে, ১০ খেতাব বার জিতেছে চিন (১৯৮২-২০১৮), পাঁচ বার জিতেছে মালয়েশিয়া (১৯৪৯-১৯৯২)। একবার করে জিতেছে জাপান (২০১৪), ডেনমার্ক (২০১৬) এবং ভারত (২০২২)। ইতিহাস রচনা করা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications