দুরন্ত ভিনেশ। আর তার দৌলতে ভারত এশিয়ান গেমসের আসরে দ্বিতীয় সোনা ঝুলিতে পুরল। মহিলাদের ৫০কিলো ফ্রি-স্টাইলে এই সোনা জিতেছেন ভিনেশ। এই সোনা জয়ের মধ্যে দিয়ে একটি নজর গড়েছেন তিনি। এশিয়ান গেমসের আসরে কুস্তিতে এই প্রথম কোনও ভারতীয় মহিলা সোনা জিতলেন। জাপানের ইউকি ইরিয়ে-কে হারান ৬-২ পয়েন্টে।

Take a bow!#TeamIndia has its first Woman Wrestler to have brought home a Gold in the #AsianGames! Two years after her career nearly ended at the Olympics #VineshPhogat becomes the champion of Asia.

You have made us proud @Phogat_Vinesh ! 🇮🇳👏🙏 pic.twitter.com/bcXyHPyra6
— Team India (@ioaindia) August 20, 2018

ভিনেশের সোনা জয়ের মধ্যে দিয়ে ভারতের পদক সংখ্যা ২টো সোনা, ২টো রুপো এবং ১টি ব্রোঞ্জ। সবমিলিয়ে ৫টি পদক ভারতের ঝুলিতে। যদিও, খেলার মাঝে ৩০ সেকেন্ট কোনও পয়েন্ট পাননি ভিনেশ। তাঁর বিরুদ্ধে প্যাসিভিটির অভিযোগ এনেছিলেন রেফারি। এদিন কুস্তিতে ভারতের আরও কয়েকটি পদক আসতে পারত। কিন্তু, পূজা ধাণ্ডা মহিলাদের ৫৭ কিলো ফ্রি-স্টাইল বিভাগে জাপানের সাকাগামি কাটসুকি-র কাছে ১-৬-এ হেরে যান পূজা। অথচ এই ম্য়াচে একটা সময় পূজা অ্যাডভ্যান্টাজে ছিলেন। প্যাসিভিটি-র জন্য জাপানি কুস্তিগিরের উপরে ৩০ সেকেন্ড কোনও পয়েন্ট না পাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এই সময় পূজা ১-০-তে এগিয়ে ছিলেন।

#GoldenGirl @Phogat_Vinesh 🥇#TeamIndia's #VineshPhogat brings home the second Gold for India as defeated Japanese #IrieYuki in the Women's 50kg Freestyle Wrestling final by 4-2 at the #AsianGames2018 #Congratulations #VineshPhogat 🇮🇳👏#IAmTeamIndia pic.twitter.com/RSc3Uyc110
— Team India (@ioaindia) August 20, 2018

অন্যদিকে ৬২ কেজি-তে মহিলাদের ফ্রি-স্টাইল কুস্তির সেমিফাইনাল হেরে যান সাক্ষী মালিক। কিরঘিজস্তানের তেনিবেকোভা এইসুলুর কাছে ৭-৮ পয়েন্টে হার মানেন সাক্ষী। তবে, ভিনেশ এদিন তাঁর প্রতিপক্ষদের বিরুদ্ধে শুরুতেই আক্রমণাত্মক ছিলেন। এক পয়েন্টে এদিক-ওদিক হয়ে গেলেই যে গেম হাত থেকে বেরিয়ে যাবে তা জানতেন ভিনেশ। তাই জাপানি প্রতিপক্ষকে সমানে ধরাশায়ী করে সর্বাধিক পয়েন্ট তোলাটাই তাঁর লক্ষ্য ছিল।