একাধিক সোনা জয়ের সুযোগ আজ, ক্রিকেটের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়ার, এক নজরে দশম দিনে ভারতের খেলার সূচি
একাধিক সোনা জয়ের সুযোগ আজ, ক্রিকেটের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়ার, এক নজরে দশম দিনে ভারতের খেলার সূচি
কমনওয়েলথ গেমসে দুরন্ত ছন্দে এগোচ্ছে ভারত। এখনও পর্যন্ত ১৩টি সোনা অর্জন করে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। সোনা, রূপো এবং ব্রোঞ্জ মিলিয়ে এখনও পর্যন্ত ৪০টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এই পদক সংস্থা দশম দিনে আরও বেড়ে যেতে চলেছে। রবিবার একাধিক পদক জয়ের লক্ষ্যে নামতে চলেছে ভারতীয় ক্রীড়াবীদরা। এক নজরে দশম দিনে ভারতের খেলার সূচি।

ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা হকি দল:
দুর্ভাগ্য ভারতীয় মহিলা হকি দলের যে তাদের খেলতে হচ্ছে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে। কারণ যে ভাবে ঘড়ির ত্রুটির কারণে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতরে তা কখনওই মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক হকি ফেডারেশন এই বিষয়ে দুঃখপ্রকাশ করলেও তা খেলার ফলক বদলে দিতে পারে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় সময় দুপুর দেড়টার সময়ে ভারতয়ী মহিলা হকি দল ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলবে।

ব্যাডমিন্টনেনামছেন পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকন্তরা:
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে রবিবার কমনওয়েলথ গেমসের দশম দিন কোর্টে নামছেন পিভি সিন্ধু, এই ম্যাচ শুরু হবে ২:২০ মিনিট থেকে। দুপুর ৩:১০ মিনিটে পুরুষদের সেমিফাইনালে কিদাম্বি শ্রীকান্ত নামতে চলেছেন। ওই একই সময়ে লক্ষ্য সেন পুরুষদরে সিঙ্গলসে অপর সেমিফাইনালে নামবেন। বিকেল ৪'টার সময়ে মহিলাদের ডবস সেমিফাইনালে খেলবেন ট্রেসা জলি এবং গায়েত্রি গোপীচাঁদ। বিকেল ৪:৫০ মিনিট থেকে শুরু হবে পুরুষদের ডবলসের সেমিফাইনাল যেখানে খেলবেন চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি।

অ্যাথেলেটিক্স:
দুপুর ২:৪৫ থেকে শুরু হবে পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল, এই ইভেন্টে অংশনেবেন আবদুল্লাআবুবাকর, এলধোসেপল, প্রবীনচিত্রবেল।পুরুষদের১০ কিমি হাঁটা দৌড়েরফাইনালে অংশ নেবেন অমিত, সন্দীপ কুমার, এই প্রতিযোগাতা শুরু হবে দুপুর ৩:৫০ থেকে। মহিলাদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে বিকেল ৪:০৫ থেকে কোর্টে নামবেন শিল্পা রানি এবং অনু রানি, মহিলাদের ৪*১০০ মিটারের রিলে দৌড় শুরু হবে বিকেল ৫:২৪ মিনিট থেকে। পুরুষদেরজ্যাভলিন থ্রো-এর ফাইনাল শুরু হবে রাত ১২:১০ থেকে, এই ইভেন্টে অংশ নেবেন রোহিত যাদব এবং ডিপি মানু। রাত ১'টা থেকে পুরুষদের রিলে দৌড়ের ফাইনাল শুরু হবে।

বক্সিং (প্রতিটিই ফাইনাল):
নীতু গঙ্গাস, অমিত পঙ্ঘাল দুপুর ৩:১৫ থেকে ফাইনালে নামবেন। সন্ধ্যা ৭'টায় সোনা জয়ের লক্ষ্যে নামবেন নিখাত জারিন। একই লক্ষ্যে দুপুর ১:১৫ মিনিটে নামবেন সাগর আহলাওয়াত।

টেবিল টেনিস:
দুপুর ৩:৩৫ মিনিটে শ্রীজা আকুলা ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। সোনা জয়ের লক্ষ্যে সন্ধ্য ৬:১৫ মিনিটে পুরুষদের ডবলসের ফাইনালে নামবেন শরৎ কমল এবং সাথিয়া গ্ননসেকরণ। এই টিটি খেলোয়াড় নিজেদের ব্যক্তিগত ইভেন্টে এই দিনই সেমিফাইনাল খেলবেন।

সোনা জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার সামনে ভারত:
কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে আজ মাঠে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া, এই ম্যাচটি খেলা হবে রাত সাড়ে ৯'টা থেকে। অজি ব্রিগেডকে পরাস্ত করলেই সোনা চলে আসবে ভারতের ঝুলিতে।

স্কোয়াশ:
ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে দীপিকা পল্লিকল এবং সৌরভ ঘোষাল নামবেন রাতে সাড়ে ১০'টার সময়ে।












Click it and Unblock the Notifications