Tokyo Paralympics : হার দিয়েই অভিযান শুরু ভারতের, টেবিল টেনিসে পরাজিত সোনাল-ভাভিনা
টোকিও প্যারালিম্পিকের টেবিল টেনিসে নিজের প্রথম ম্যাচ হেরে গেলেন ভারতের সোনাল প্যাটেল
হার দিয়েই টোকিও প্যারালিম্পিকের অভিযান শুরু করল ভারত। মহিলাদের প্যারা টেবিল টেনিস ইভেন্টের প্রথম ম্যাচে হেরে গেলেন সোনালবেন মানুভাই প্যাটেল। বিশ্বের চার নম্বর টেবিল টেনিস তারকা চিনের কুইয়ান লি-র কাছে হেরে গিয়েছেন ভারতীয় পাডলার। যদিও সোনালের লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশের ক্রীড়া মহল। টেবিল টেনিসের মহিলা বিভাগের অন্য ম্যাচে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধেই পর্যুদস্ত হয়েছেন ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেল।

টোকিও প্যারালিম্পিকের মহিলাদের সিঙ্গলসের ক্লাস থ্রি-র গ্রুপ ডি-র ম্যাচে খেলতে নেমেছিলেন ভারতের সোনালবেন মানুভাই প্যাটেল। যে ক্যাটেগরিতে খেলোয়াড়দের ট্র্যাঙ্ক কন্ট্রোল থাকে না। প্রতিযোগীর হাতও কাজ করে না ঠিকমতো। সেই প্রতিবন্ধকতা নিয়েও চিনের দুর্ধর্ষ প্যারা টেবিল টেনিস তারকার বিরুদ্ধে লড়াই করেন ভারতের সোনাল। ম্যাচের প্রথম গেম ১১-৯ পয়েন্টে জিতেও যান ভারতীয় পাডলার। দ্বিতীয় গেমে দুর্দান্তভাবে ফিরে আসেন চিনের প্রতিপক্ষ। ৩-১১ পয়েন্টে ওই গেম হেরে যান সোনাল।
Sonal gave a tough fight... pitched against a Chinese player to pull it to a 2-2 draw and then just give in by a few points. To have five game sets to play in severe disability is stunningly satisfying performance. This match gives her the confidence that she needed @Tokyo2020 pic.twitter.com/8rIc8DHHhF
— Deepa Malik (@DeepaAthlete) August 25, 2021
তৃতীয় গেমে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৭-১৫ পয়েন্টে গেমের ফয়সলা নির্ধারিত হয়। গেম জেতেন ভারতের সোনাল প্যাটেল। পরের দুটি গেমে তিনি চিনের প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেননি ভারতীয়। শেষ দুই গেম ১১-৭ ও ১১-৪ পয়েন্টে জিতে যান চিনের টেবিল টেনিস তারকা। টুইট করে সোনালকে অনুপ্রেরণা জুগিয়েছেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান তথা রিও গেমসে রুপোজয়ী দীপা মালিক। বৃহস্পতিবার গ্রুপে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন সোনাল। তাঁর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মি গিউ লি।
একই দিনে টোকিও প্যারালিম্পিকের মহিলাদের সিঙ্গলসের ক্লাস ফোরের গ্রুপ এ-র ম্যাচে খেলতে নেমেছিলেন ভারতের ভাভিনাবেন হাসমুখভাই প্যাটেল। চিনের জৌ ইংয়ের বিরুদ্ধে এই ম্যাচে তিনি কোনও লড়াই দিতে পারেননি। প্রথম গেম ৩-১১ পয়েন্টে হেরে যান ভাভিনা। দ্বিতীয় গেম ১১-৯ পয়েন্টে জেতেন ২০০৮ ও ২০১২ সালের প্যারালিম্পিক চ্যাম্পিয়ন পাডলার। তৃতীয় গেমে ভারতের ভাভিনাকে ১১-২ পয়েন্টে উড়িয়ে দেন চিনের প্যারা টেবিল টেনিস তারকা। বৃহস্পতিবার ফের লড়াইয়ে নামবেন ভাভিনা। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের মেগান শাকলেটন।
✈Destination Tokyo@Tokyo2020 #Paralympics bound Indian Athletics Contingent departs for Tokyo from IGI Airport, New Delhi
— SAI Media (@Media_SAI) August 25, 2021
Check out the glimpses of their departure and let's continue to support them with #Cheer4India messages#Praise4Para #ParaAthletics #Tokyo2020 pic.twitter.com/oqFfYHYfgc
তারই মধ্যে প্যারালিম্পিকে অংশ নিতে দিল্লি থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা হল ভারতীয় অ্যাথলিটদের আরও একটি দল। এবার দেশের মোট ৫৪ জন প্যারা অ্যাথলিট টোকিও গেমসে অংশ নিতে চলেছেন। যা এক ইতিহাস। ফলে ভারতীয় প্যারা অ্যাথলিটদের থেকে এবার পদকও বেশি আশা করছে দেশ।












Click it and Unblock the Notifications