চোট-হাতাশাকে হারিয়ে টোকিওগামী বিমানে জুডোর আশা সুশীলা, অনুশীলন শেষ চানুরও
চোট-হাতাশাকে হারিয়ে টোকিওগামী বিমানে উঠবেন জুডোর আশা সুশীলা, অনুশীলন শেষ চানুরও
আর কয়েক দিনের মধ্যে টোকিওয় শুরু হয়ে যাবে অলিম্পিক। গেমসে ভারত থেকে যে সংখ্যক অ্যাথলিট অংশ নিতে চলেছেন, তাতে পদক জয়ের আশা বেড়েছে বলা চলে। সেই আশা ও আকাঙ্খার আবহে যে ভারতীয় তারকার দিকে বিশেষ নজর থাকবে, তিনি সুশীলা দেবী। চোট ও হতাশাকে হারিয়ে অলিম্পিকের জুডো বিভাগে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিতে চলা সুশীলা দেশের আশা। অন্যদিকে টোকিও উড়ে যাওয়ার আগে আমেরিকায় নিজের অনুশীলন শেষ করলেন ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু।

একা সুশীলা দেবী
টোকিও অলিম্পিকের জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে প্র্রতিনিধিত্ব করতে চলেছেন সুশীলা দেবী। এই ক্রীড়ায় দেশের একমাত্র প্রতিনিধিও তিনি। আগামী ১৭ জুলাই টোকিওর বিমান ধরবেন মণিপুরের তারকা। যাঁর জুডো রিংয়ে নামার প্রস্তুতি শুরু হয়েছিল পাঁচ বছর বয়সে। সেই সময় অন্ধের মতো বড় দাদাকে অনুসরণ করতেন সুশীলা। প্রশিক্ষণ নিতেন কাকার অধীনে। যিনি ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক জুডো তারকা। সেখান থেকেই তিল তিল করে নিজেকে গড়েছেন সুশীলা। বর্তমানে তিনি এক বড় নাম। যিনি মনে করেন যে করোনা ভাইরাস কিছুটা হলেও তাঁর অনুশীলনের গতিকে থমক দিয়েছে। তবে অলিম্পিক শুরুর আগে ফ্রান্সে অনুশীলন করার সুযোগটাকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন সুশীলা দেবীর। দেশের হয়ে পদক জেতাই যাঁর প্রধান লক্ষ্য।

লড়াইটা ছিল কঠিন
৯৮৯ পয়েন্ট নিয়ে কন্টিনেন্টাল কোটায় টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন সুশীলা দেবী। এশিয় ক্রমতালিকার সপ্তম স্থানে থেকে তিনি এই সফলতা হাসিল করেছেন। যাঁর লড়াইটা সুদীর্ঘ লড়াইয়ের পথ ছিল বেশ বন্ধুর। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনাজয় সুশীলা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ২০১৮ সালের এশিয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর চোট এবং হতাশার সঙ্গে সমানভাবে লড়াই করতে হয়েছে সুশীলাকে। এ লড়াইয়ে তিনি পাশে পেয়েছিলেন তাঁর গত ১১ বছরের পথ চলার অনুপ্রেরণা তথা জীবন সিংকে। ধীরে ধীরে হতাশা থেকে বেরিয়ে আসেন সুশীলা। তিল তিল করে নিজেকে তৈরি করে আজ তিনি এই অবস্থানে নিজেকে দাঁড় করিয়েছেন। তবে লড়াইটা শৈশব থেকেই করে আসছেন সুশীলা। বাবা মনিহার সিং মেয়ের এই খেলার ঘোর বিরোধী ছিলেন। তবে দায়িত্ব তুলে নিয়েছিলেন সুশীলার মা। ছবি দেবীই মেয়েকে ইম্ফলের সাই সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে থেকেই সুশীলার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় বলা চলে।
|
মীরাবাঈ চানুর প্রস্তুতি
অন্যদিকে টোকিও অলিম্পিকে ভারতের অন্যতম আশা ভারোত্তোলক মীকাবাঈ চানু আমেরিকায় নিজের চূড়ান্ত প্রস্তুতি সের ফেলেছেন। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। আমেরিকা থেকেই তিনি টোকিওর বিমান ধরবেন বলে জানা গিয়েছে। দেখে নিন সেই ভিডিও।
|
টোকিওয় সেইলররা
বুধবার অলিম্পিকে অংশ নিতে ভারত ছেড়েছিল সেইলরদের দল। বৃহস্পতিবার তারা টোকিও পৌঁছে গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। ভারতের হয়ে পুরুষদের লেসার বিভাগে অংশ নেবেন বিষ্ণু সরবানন। পুরুষদের ৪৯ ইআরে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে ভারতের কেএস গণপতি ও বরুণ থাক্কারকে। টোকিও অলিম্পিকের মহিলাদের লেসার রাডিয়াল ইভেন্টে দেশকে প্রতিনিধিত্ব করবেন নেত্রা কুমানন। তাঁদের নৌকার ছবি ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications