দ্যুতি চাঁদ ডোপিংয়ের ফাঁদে, নমুনায় মিলল নিষিদ্ধ বস্তু! চাঞ্চল্য ভারতের ক্রীড়াক্ষেত্রে

দ্যুতি চাঁদের নমুনায় মিলল নিষিদ্ধ বস্তু। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে বড় ধরনের নির্বাসন অপেক্ষা করে রয়েছে।

দ্যুতি চাঁদ এবার ডোপিংয়ের ফাঁদে। ভারতের দ্রুততমা অ্যাথলিট এবং ১০০ মিটার দৌড়ে জাতীয় চ্যাম্পিয়ন দ্যুতিকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। তাঁর নমুনায় নিষিদ্ধ বস্তুর উপস্থিতি মিলেছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে বড় ধরনের নির্বাসনের মুখে পড়তে হবে দ্যুতিকে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে।

দ্যুতি চাঁদ ডোপিংয়ের ফাঁদে, নমুনায় মিলল নিষিদ্ধ বস্তু!

কোনও প্রতিযোগিতা চলাকালীন দ্যুতির নমুনা নেওয়া হয়নি। আউট অব কম্পিটিশন টেস্টিংয়ে তাঁর মূত্রের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড মিলেছে বলে জানা যাচ্ছে। দ্যুতির বয়স এখন ২৬। তিনি ২০১৮ সালের এশিয়ান গেমসের ১০০ ও ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছিলেন। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে জানানো হয়েছে, দ্যুতির নমুনায় পরীক্ষায় অ্যান্ডারিন (andarine), অস্টারিন (ostarine) ও লিগান্ড্রল (ligandrol)-এর অ্যাডভার্স অ্যানালিটিকাল ফাইন্ডিংস বা এএফএফ সামনে এসেছে। দ্যুতিকে চিছি পাঠিয়ে এএএফ নোটিফিকেশনের বিষয়ে জানানোও হয়েছে।

দ্যুতিকে লেখা চিঠিতে উল্লেখ, ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি নির্ধারিত আন্তর্জাতিক মানের গাইডলাইন মেনেই নমুনার এ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। তাতেই দেখা গিয়েছে নমুনায় নিষিদ্ধ বস্তুর উপস্থিতি রয়েছে। ভুবনেশ্বরে গত ৫ ডিসেম্বর দ্যুতির নমুনা সংগ্রহ করা হয়েছিল। তখন কোনও প্রতিযোগিতা ছিল না। ডোপিংয়ের ফাঁদে জড়ানোয় তাঁকে কী পরিস্থিতিতে পড়তে হবে সে কথাও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে দ্যুতিকে। যদিও দ্যুতির সঙ্গে তাঁর এ স্যাম্পেল পজিটিভ আসার ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি সংবাদসংস্থাকে জানিয়েছে, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

জানা যাচ্ছে, দ্যুতির নমুনায় সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপ্টর মডুলেটরস পাওয়া গিয়েছে। যা এক ধরনের অ্যানাবলিক স্টেরয়েড, কিন্তু লোয়ার অ্যান্ড্রোজেনিক (যা পুরুষদের চারিত্রিক বৈশিষ্ট্য আনতে সহায়ক)। এগুলি হাড় ও পেশীর বিকাশের পক্ষে সহায়ক এবং পারফরম্যান্সের উন্নতি ঘটাতে এগুলির অপব্যবহার করেন অনেকে। গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় গেমসে অংশ নিয়েছিলেন দ্যুতি চাঁদ। ২০০ মিটারে ট্র্যাকে নামলেও ফাইনালে উঠতে পারেননি। ১০০ মিটার দৌড়ে তিনি ফাইনালে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে জোড়ো রুপোর পাশাপাশি তিনি ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+