শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের এলাভেনলি ভালারিভান
ব্রাজিলের রিও ডে জেনেরিও-তে অনুষ্ঠিত শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের এলাভেনলি ভালারিভান। ১০ মিটার এয়ার রাইফেলে দেশের হয়ে পদক জিতেছেন ২০১২-র লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী গগন নারাং-র ছাত্রী।
ব্রাজিলের রিও ডে জেনেরিও-তে অনুষ্ঠিত শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের এলাভেনলি ভালারিভান। ১০ মিটার এয়ার রাইফেলে দেশের হয়ে পদক জিতেছেন ২০১২-র লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী গগন নারাং-র ছাত্রী।

সিনিয়র লেভেলে প্রথম আন্তর্জাতিক মেডেল
আইএসএসএফ আয়োজিত সিনিয়র শ্যুটিং বিশ্বকাপে অংশ নেন গুজরাতের এই কুড়ি বছরের শ্যুটার। প্রথমবারই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেবিশ্বকে চমকে দেন এলাভেনলি ভালারিভান।

এলাভেনলি-র স্কোর
ফাইনালে ২৫১.৭ স্কোর করে প্রথম হয়েছেন ভারতীয় শ্যুটার। দ্বিতীয় হয়েছেন ইংল্য়ান্ডের সেওনাইড ম্যাকিমটোশ। তাঁর প্রাপ্ত পয়েন্ট ২৫০.৬। প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জেতেন চাইনিজ তাইপের ইং-শিং লিন।
|
চলতি বছর চার সোনা
এলাভেনলি ভালারিভানকে নিয়ে চলতি বছর শ্যুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলে তিনটি সোনা জিতলেন ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা।

অপূর্বীর ব্যর্থতা
এই মুহূর্তে বিশ্বের এক নম্বর শ্যুটার ভারতের অপূর্বী চান্দেলা রিও ডে জেনেরিও-তে আয়োজিত শ্যুটিং বিশ্বকাপের ফাইনালেতে ব্যর্থ হন। যোগ্যতা অর্জন পর্বে ৬২৭.৭ পয়েন্ট স্কোর করে একদশ হন তিনি। সেখানে ৬২৯.৪ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন এলাভেনলি ভালারিভান।

২০২০ অলিম্পিক
ভারতীয় মহিলা শ্যুটারদের এই সাফল্য ২০২০ টোকিও অলিম্পিকেও জারি থাকবে বলে আশাবাদী দেশের ক্রীড়াপ্রেমীরা।












Click it and Unblock the Notifications