সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি পাড়ুকোন, চিকিৎসা চলছে হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি পাড়ুকোন, চিকিৎসা চলছে হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ব্যাডমিন্টন গ্রেট প্রকাশ পাড়ুকোন। গায়ে জ্বর নিয়ে ৬৫ বছরের কিংবদন্তিকে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে পাড়ুকোনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি পাড়ুকোন, চিকিৎসা চলছে হাসপাতালে

বেঙ্গালুরুর বাড়িতে থাকাকালীনই সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন প্রকাশ পাড়ুকোন। ১০ দিন আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা, মা উজ্জ্বলা পাড়ুকোন এবং বোন অনিশার শরীরে কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ ধরা পড়ে। তিন জনেরই করোনা ভাইরাস টেস্ট করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছিল বলে জানানো হয়েছে। হোম আইসোলেশনে থেকে ক্রমশ সুস্থ হয়ে ওঠেন উজ্জ্বলা এবং অনিশা পাড়ুকোন। তবে অসুস্থতা বাড়তে থাকে প্রকাশের। দেশের প্রাক্তন ব্যাডমিন্টন তারকার জ্বর বাড়তে থাকে বলে পরিবার সূত্রে খবর।

কোনও ঝুঁকি না নিয়ে প্রকাশ পাড়ুকোনকে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমির ডিরেক্টর বিমল কুমার। বলেছেন যে চলতি সপ্তাহের শেষেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন দেশের ব্যাডমিন্টন গ্রেট। প্রকাশের স্ত্রী উজ্জ্বলা এবং ছোট মেয়ে অনিশা বাড়িতে রয়েছেন বলে জানানো হয়েছে।

সত্তর থেকে আশির দশকে ভারতীয় ব্যাডমিন্টনের রোল মডেল হয়ে উঠেছিলেন প্রকাশ পাড়ুকোন। প্রথম ভারতীয় হিসেবে তিনি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ১৯৮৩ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিলেন পাড়ুকোন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বের এক নম্বর শাটলার হয়ে নজিরও গড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা। এহেন ব্যক্তিত্বের সুস্থতা কামনায় সামিল হয়েছে গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+