সোনার ছেলের গৌরবগাথা স্মরণ করে অভিনব পদক্ষেপ ভারতীয় ডাক বিভাগের

সোনার ছেলের গৌরবগাথা স্মরণ করে অভিনব পদক্ষেপ ভারতীয় ডাক বিভাগের

অলিম্পিকে ইতিহাস তৈরি করে প্রথমবার ভারত'কে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা এনে দেওয়া নীরাজ চোপড়া'র সাফল্য'কে স্মরণ করে অভিনব পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ডাক বিভাগ। নীরাজের নামে একটি সোনালি রং করা পোস্টবক্স বসানো হল তাঁরই শহরে। অলিম্পিকে দীর্ঘ একশো বছরের ইতিহাসে অ্যাথেলেটিক্সে এটাই ভারতের প্রথম সোনা।

 সোনার ছেলের গৌরবগাথা স্মরণ করে অভিনব পদক্ষেপ ভারতীয় ডাক বিভাগের

টোকিও থেকে সোনা নিয়ে দেশে ফেরার পর থেকেই নীরাজ'কে বিভিন্ন রকম ভাবে সম্মানিত করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সরকারী সম্মানের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও পিছিয়ে নেই ভারতের সোনার ছেলেকে উপহার এবং সম্মানে ভরিয়ে দিতে। একটি সংস্থা ইতিমধ্যেই সারা জীবন বিনা মূল্যে তাদের বিমানে নিরাজ'কে ভ্রমনের সুবিধা দিয়েছে। অপর এক সংস্থা ঘোষণা করেছে আগামী পাঁচ বছর নিরাজ তাদের বিমানে বিশ্বের যে কোনও জায়গা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া অলিম্পিকে সোনা জয়ের পর একাধিক বিজ্ঞাপনেও মুখ দেখিয়ে ফেলেন নীরাজ। সংবর্ধিত হচ্ছেন ইতিউতি। বর্তমানে আমেরিকায় রয়েছেন নীরাজ চোপড়া। সেখানেই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

ভারতীয় ডাকবিভাগের সেই পোস্ট বক্সের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় ডাক বিভাগের সেই বিশেষ পোস্ট বক্সটির উপর হিন্দি'তে লেখা রয়েছে, '২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী শ্রী নীরাজ চোপড়ার সম্মানে বসান হল।'

দীর্ঘ ১২ বছর পর নীরাজের হার ধরে অলিম্পিকে সোনা জেতে ভারত। যোগ্যতা অর্জনকারী রাউন্ডের পারফরম্যান্স দিয়ে দেশবাসীর প্রত্যাশা কয়েক গুন বাড়িয়ে দিয়েছিলেন নীরাজ। যোগ্যতা অর্জন পর্বে এক নম্বরে থেকে প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন তিনি। ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান। তারপর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা নিশ্চিত করেন নিরাজ। ট্রাক অ্যান্ড ফিল্ডের মঞ্চে এটাই প্রথম সোনা জয় ভারতের। অলিম্পিকের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা নীরাজকে ভারত সরকারের তরফে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে ভূষিত করা হয়।

অলিম্পিক এখন অতীত। সোনা জয়ের স্মৃতি আর আগলে রাখতে চান না নীরাজ। তাঁর লক্ষ্য এই সাফল্যের ধারাবাহিকতা আগামী প্রতিযোগীতাগুলিতেও বজায় রাখা। সামনেই রয়েছে এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমলয়েলথ গেমস। আমেরিকায় সেই প্রস্তুতিতেই মগ্ন তিনি। অ্যাথেলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া সম্প্রতি নীরাজের কোচ ক্লাউস বার্তোনিজের চুক্তির মেয়াদ বাড়িয়েছে। নয়া এই চুক্তির মেয়াদ ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+