এশিয়া কাপের সুপার ফোরে ভারতের দুরন্ত কামব্যাক, মালয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই অমীমাংসিত

এশিয়া কাপ হকিতে ভারতের খেতাব জয়ের আশা জিইয়ে রইল। ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ সুপার ফোরের লড়াইয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র রাখতে সক্ষম হলো ভারত। সুপার ফোরের পয়েন্ট তালিকায় ভারত আপাতত রয়েছে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার প্রতিপক্ষ কোরিয়া।

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-মালয়েশিয়া ম্যাচ ৩-৩

(ছবি- ফাইল চিত্র)

মালয়েশিয়ার তিনটি গোলই করেন রাজি রাহিম। ১২ ও ২১ মিনিটে গোল করে তিনি মালয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন। তৃতীয় কোয়ার্টারে গিয়ে ব্যবধান কমায় ভারত। ৩২ মিনিটের মাথায় বিষ্ণুকান্ত সিংয়ের করা গোলে। এরপর ভারত ৩-২ গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করায় ম্যাচটি ড্র হয়ে যায়। ৫৩ মিনিটে এসভি সুনীলের গোলে ম্যাচ ২-২ করে ফেলে ভারত। তারপর ভারতীয় হকি দল এগিয়ে যায় নিলম সঞ্জীপ সেসের ৫৫ মিনিটে করা গোলের সুবাদে। যদিও রাহিম এর এক মিনিট পরেই গোল করে সমতা ফেরান।

শুরু থেকেই এদিনের ম্যাচে প্রতিপক্ষের অর্ধের চাপ তৈরি করছিলেন ভারতের কার্তি সেলভম ও পবন রাজভর। ভারতের গোলকিপার সুরজ কারকেরা কয়েকটি ভালো সেভ করেন। একবার মহম্মদ হাসানের শট রুখে দেন। এরপর পেনাল্টি কর্নার বাঁচান। যদিও রাহিম প্রথম গোলটি করেন পেনাল্টি কর্নার থেকেই। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে গোল শোধের মরিয়া প্রয়াস চালাতে থাকেন সুনীল, মনিন্দর সিংরা। কিন্তু বারবার আক্রমণ প্রতিহত হয় মালয়েশিয়ার রক্ষণে। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাহিমের দ্বিতীয় গোল ভারতের চিন্তা বাড়িয়েছিল।

বিষ্ণুকান্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। কার্তি সেলভামের ক্রস থেকে গোল করার সুযোগ তৈরি হয়েছিল। এরপর পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরানোর সুযোগ পেয়েও ভারত কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে পবন রাজভরের দুরন্ত পাস প্রতিপক্ষের জালে জড়ান সুনীল। নিলম সঞ্জীপ পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। কিন্তু সেই পেনাল্টি কর্নার থেকে রাহিমের হ্যাটট্রিকে ভর করে সমতা ফেরায় মালয়েশিয়া। সুপার ফোরে ৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দুইয়ে। এর আগে ভারত জাপানকে ২-১ গোলে হারিয়েছিল। মঙ্গলবার প্রতিপক্ষ কোরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+