India Open 2017 : সাইনাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু

কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়ালকে হারিয়ে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ ২০১৭-র সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। এদিন ২১-১৬ ও ২২-২০ ব্যবধানে সাইনাকে পরাস্ত করেছেন সিন্ধু।

নয়াদিল্লি, ৩১ মার্চ : কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়ালকে হারিয়ে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ ২০১৭-র সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। এদিন ২১-১৬ ও ২২-২০ ব্যবধানে সাইনাকে পরাস্ত করেছেন সিন্ধু।

দিল্লির সিরি ফোর্ট কমপ্লেক্সে সিন্ধু প্রথম গেমে দারুণ পারফর্ম করেন। মাত্র ১৯ মিনিটে প্রথম গেম জেতেন তিনি। তবে দ্বিতীয় গেমে লড়াই ফিরিয়ে দেন সাইনা। যদিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধুই শেষ হাসি হাসেন।

India Open 2017 : সাইনাকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু

সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সাং জি হুয়ানের বিরুদ্ধে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিন্ধু। খেলা হবে আগামিকাল, শনিবার।

এর আগে ২০১৪ সালে সঈদ মোদী গ্রাঁ পি-র ফাইনালে সাইনা-সিন্ধু মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই ম্যাচে ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা স্ট্রেট গেমে জয়লাভ করেছিলেন। তবে তারপর থেকে দুজনের খেলা অনেক বদলে গিয়েছে। খেলোয়াড় হিসাবে সিন্ধু অনেকটা এগিয়ে গিয়েছেন। আর তারই প্রতিফলন দেখা গেল আজকের ম্যাচে। সাইনাকে হারিয়ে জয়ী হলেন পিভি সিন্ধু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+