টোকিও অলিম্পিকে জয় দিয়ে ভারতের অভিযান শুরু হকিতে, জুডো ও টিটিতে পরাজয়

জয় দিয়েই অলিম্পিক অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল। তবে এদিনই শেষ হয়ে গেল জুডোকা সুশীলা দেবীর অলিম্পিক অভিযান। টেবিল টেনিসের মিক্সড ডাবলসে পরাজিত হয়েছে অচন্ত শরথ কমল ও মনিকা বাত্রার জুটি।

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া

১৯৮০ সালে সোনা জয়ের পর ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিক থেকে কোনও পদক আনতে পারেনি। পদক জয়ের খরা মেটানোর লক্ষ্যে অবশ্য মনপ্রীত সিংয়ের ভারত জয় দিয়েই অভিযান শুরু করল। গতকাল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টের মেরি কম ও মনপ্রীত সিংয়ের হাতেই ছিল দেশের পতাকা। আজ জয় দিয়ে অভিযান শুরু করা আত্মবিশ্বাস বাড়াল ভারতীয় পুরুষ হকি দলের। মেয়েরা নামবেন ভারতীয় সময় আজ বিকেলে। ভারত পুল এ-র ম্যাচে হারাল নিউজিল্যান্ডকে। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং। ম্যাচের ২৬ ও ৩৩ মিনিটে গোল দুটি করেন তিনি। ভারত এদিন জয় ছিনিয়ে নিল পিছিয়ে পড়েও। ৬ মিনিটে কেন রাসেলের করা গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এর ৪ মিনিট পরেই গোল করে সমতা ফেরান রুপিন্দর পাল সিং। হরমনপ্রীতের জোড়া গোল ব্যবধান বাড়ায়। ৪৩ মিনিটে নিউজিল্যান্ডের দ্বিতীয় গোলটি করেন স্টিফেন জেনেস। শেষের দিকে নিউজিল্যান্ড সমতা ফেরাতে মরণকামড় দিলেও ভারতের জয় আটকাতে পারেনি। কাল ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

সুশীলা দেবীর বিদায়

সুশীলা দেবীর বিদায়

আজ টোকিও অলিম্পিকে শেষ হয়ে গেল সুশীলা দেবীর অভিযান। মহিলাদের ৪৮ কেজি বিভাগে রাউন্ড অব ৩২-এর এলিমিনেশন বাউটে ভারতীয় জুডোকা সুশীলাকে হারালেন হাঙ্গেরির ইভা চের্নোভিচকি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী প্রতিপক্ষের বিরুদ্ধে বাউটে এদিন প্রথম দিকে ভালোই লড়াই চালান সুশীলা। কিন্তু পরের দিকে সামান্য কিছু ভুল তাঁকে ছিটকে দেয় অলিম্পিকের আসর থেকে। মেরি কমকে আদর্শ মেনে চলা মণিপুরের সুশীলাই একমাত্র ভারতীয় জুডোকা যিনি টোকিও অলিম্পিকে অংশ নিতে পেরেছিলেন। কন্টিনেন্টাল কোটার সৌজন্যে অলিম্পিকের আসরে এসে বাউটে ভালো লড়াই চালিয়েও শেষরক্ষা করতে পারলেন না।

টিটির মিক্সড ডাবলসে হার

টিটির মিক্সড ডাবলসে হার

টেবিল টেনিসের মিক্সড ডাবলস প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল অচন্ত শরথ কমল ও মনিকা বাত্রার জুটি। তাঁদের প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের লিন ইউন-জু ও চেং আই-চিং। দাপট নিয়েই মাত্র ২৭ মিনিটে চারটি গেমই জিতে ভারতীয় জুটিকে ছিটকে দিল চাইনিজ তাইপের জুটি। শরথ-মনিকা জুটির চারটি গেমে হারের ব্যবধান যথাক্রমে ৮-১১, ৬-১১, ৫-১১, ৪-১১।

রেপিচেজ রাউন্ডে রোয়াররা

রেপিচেজ রাউন্ডে রোয়াররা

ভারতীয় রোয়ার অরবিন্দ সিং ও অর্জুন লাল জাট রোয়িংয়ের রেপিচেজ রাউন্ডে পৌঁছালেন। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসের হিটে পঞ্চম স্থান দখল করে। হিট-২-তে ছয় দলের মধ্যে ভারতের এই জুটি সময় করে ৬:৪০.৩৩। ফলে সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হন ভারতীয় রোয়াররা। ৬:২৩.৭৪ সময় করে রেস জিতে নে আয়ারল্যান্ড। চেক প্রজাতন্ত্র সময় করে ৬:২৮.১০। এই দুই দেশ সেমিফাইনালে উঠে গিয়েছে। পোল্যান্ড, ইউক্রেন, ভারত ও উরুগুয়ে অংশ নেবে রেপিচেজ রাউন্ডে। এই রাউন্ড রোয়ারদের কাছে আরেকটা সুযোগ দেবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানোর। ভারত উরুগুয়ের চেয়ে এগিয়ে ছিল হিটে। বোটে অর্জুন বোয়ার ও অরবিন্দ স্ট্রোকারের ভূমিকা পালন করেন। ১৫০০ মিটার অবধি পিছিয়ে থেকেও পরের ৫০০ মিটার গতি বাড়িয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেন ভারতের এউ রোয়াররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+