অবিশ্বাস্য! এশিয়ান গেমসে ২০-০ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল আকাশদীপরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ২০১৮ এশিয়ান গেমসে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দ্বীপরাষ্ট্রটিকে ২০-০ গোলে হারাল ভারতের পুরুষ হকি দল।
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ২০১৮ এশিয়ান গেমসে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দ্বীপরাষ্ট্রটিকে ২০-০ গোলে হারাল ভারতের পুরুষ হকি দল। প্রতিবেশী দেশ হলেও শ্রীলঙ্কাকে এক মুহূর্তের জন্যও ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়নি ভারতীয় দল।
হাফটাইমের আগেই সাতটি গোল করে ভারত। যার মধ্যে চারটি ছিল আশাকদীপের, দু'টি হরমনপ্রীতের এবং একটি রূপিন্দরের হাফটাইমের পর বাকি ১৩টি গোল করে ভারত। এই ম্যাচে মোট তিনটি হ্যাটট্রিক আসে ভারতের থেকে। রূপিন্দর, হরমনপ্রীত, মনদীপ এই তিন হকি তারকা হ্যাটট্রিক করেন। ডবল হ্যাটট্রিক করেন আকাশদীপ। একটি গোল করেন বিবেক।
FT| The Indian Men's Hockey Team showcase the full range of their strength in attack with a dominant performance against Sri Lanka in their final pool stage game of the @asiangames2018 that sees them score 20 goals on 28th August.#IndiaKaGame #AsianGames2018 #INDvSRI pic.twitter.com/6IygtaL1Ks
— Hockey India (@TheHockeyIndia) August 28, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগে প্রথম ম্যাচে আয়োজক দেশ ইন্দোনেশিয়াকে ভারত হারায় ১৭-০ গোলে, হংকংকে হারায় ২৬-০ গোলে, জাপানকে তারা হারায় ৮-০ গোলে। দক্ষিণ কোরিয়া ভারতের বিরুদ্ধে লড়াই চালানোর চেষ্টা করলেও বিশেষ কিছুই করতে পারেনি। ভারতের কাছে তাদের হারতে হয় ৩-৫ ব্যবধানে। আর শেষে ম্যাচে ২০-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল ভারত। পাঁচ ম্যাচে ভারত করেছে ৭৬টি গোল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গোল হয়েছে ৩টি। ভারতের গোল পার্থক্য ৭০।
Click it and Unblock the Notifications