সর্বাধিক পদক আনতে টোকিও অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারত
২৩ জুলাই থেকে শুরু টোকিও অলিম্পিক্স। করোনা আবহে অলিম্পিক্স শুরুর ৫০ দিন আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ভারতীয় দলের অফিসিয়াল কিট বা পোশাক। টোকিও অলিম্পিক্স থেকে এবার ভারত সর্বাধিক পদক যে আশা করছে সে কথা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। ভারতের প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে সে বিষয়েও ইঙ্গিত দিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা।

Unveiled the #TEAMINDIA OFFICIAL OLYMPIC KIT on the occasion of 50 Days Countdown to Tokyo Olympics.
— Kiren Rijiju (@KirenRijiju) June 3, 2021
Entire nation will be cheering for our athletes in one chorus! India..India.. pic.twitter.com/z9T0kwZJNK
বাত্রা জানান, এখনও অবধি ৫৬ জন পুরুষ ও ৪৪ জন মহিলা প্রতিযোগী অলিম্পিক্সে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। তবে আগামী তিন সপ্তাহের মধ্যে আরও কয়েকজন অ্যাথলিট অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার পথে। আইওএ-র আশা, এখনও ২৫ থেকে ৩৫ জনের হাতে আসতে চলেছে টোকিও অলিম্পিক্সের টিকিট। ফলে অলিম্পিক্সে অংশ নিতে চলা ভারতের প্রতিযোগীর সংখ্যা থাকতে পারে ১২৫ থেকে ১৩৫-এর মধ্যে। তাঁদের সঙ্গে কোচ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৯০ জন টোকিও যাবেন বলে মনে করছে আইওএ। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী, মোট অ্যাথলিটের এক-তৃতীয়াংশের বেশি অফিসিয়াল যেতে পারেন না। তবে খুব প্রয়োজন হলে সরকারের কোষাগার থেকে অর্থ ব্য়য় না করে অফিসিয়াল পাঠানোর নিয়মও রয়েছে।

রিজিজুর মতো বাত্রার দাবি, এবার ভারতের পদক সংখ্যা অন্তত ১০ বা তার বেশি হতে চলেছে। তা হলে নিঃসন্দেহে নজিরবিহীন সাফল্যই হবে ভারতের পক্ষে। বাত্রা আরও জানিয়েছেন, অলিম্পিক্সে যাঁরা অংশ নেবেন তাঁদের বেশিরভাগই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। কয়েকজন সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় ভ্যাকসিন নিতে পারেননি। প্রধানমন্ত্রী আজ অলিম্পিক্সগামী সকলকে উৎসাহিত করেছেন।
#WatchLive
— Kiren Rijiju (@KirenRijiju) June 3, 2021
Hon’ble PM Shri @narendramodi ji interacts with CBSE students and their parents.https://t.co/BuXNv7y3QJ
কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সহায়তা আইওএ পাচ্ছে। অলিম্পিক্সে অংশ নিতে যাওয়ার আগে অ্যাথলিটরা সকলেই ভ্যাকসিন পেয়ে যাবেন বলে আশাবাদী বাত্রা। আইওএ সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, প্রত্যেক অ্যাথলিটকে চারটি করে অফিসিয়াল কিট দেওয়া হবে। অফিসিয়াল কিট স্পনসর করছে লি নিং। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয়দের পরনে থাকবে রেমন্ডসের স্পনসর করা পোশাক।
I hope everyone likes #TEAMINDIA OFFICIAL OLYMPIC KIT which was unveiled on the occasion of 50 Days Countdown to the #Tokyo2020 Olympics.
— Kiren Rijiju (@KirenRijiju) June 3, 2021
Please give your feedback. Soon an interesting quiz competition will be conducted throughout the period of Olympic to galvanized support! https://t.co/ufrPbtFmn0 pic.twitter.com/9mSCen1VLh
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications