রোহিত ও ভগবানের হাত ধরে রোয়িংয়ের ডাবলস ইভেন্টেও ব্রোঞ্জ ভারতের
সিঙ্গলসের পর রোয়িংয়ের লাইটওয়েট ডাবলস স্কালস ইভেন্টেও ব্রোঞ্জ পদক পেল ভারত।
সিঙ্গলসের পর রোয়িংয়ের লাইটওয়েট ডাবলস স্কালস ইভেন্টেও ব্রোঞ্জ পদক পেল ভারত। রোহিত কুমার ও ভগবান সিংয়ের হাত ধরে ভারতের ঘরে পদক এল। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২০। যার মধ্যে ১২টি ব্রোঞ্জ ও ৪টি করে সোনা ও রুপোর পদক রয়েছে।

এর আগে দিনের শুরুতেই পুরুষদের লাইটওয়েট স্কালস বা রোয়িংয়ে দেশকে প্রথম ব্রোঞ্জ পদক এনে দেন ভারতের দুষ্মন্ত সিং। পুরুষদের ব্রেস্টস্ট্রোক ফাইনালে এই পদক পান তিনি। তাঁর সময় ছিল ৭.১৮.৭৬। এই বিভাগে কোরিয়ার হাইয়ুনসু পার্ক সোনা ও হংকংয়ের চুন হুন চিউ রুপো জিতেছেন বলে জানা গিয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/AsianGames2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames2018</a>: Rohit Kumar and Bhagwan Das win bronze in Lightweight Double Sculls Rowing <a href="https://t.co/cErM5kWjWk">pic.twitter.com/cErM5kWjWk</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1032826370542329856?ref_src=twsrc%5Etfw">August 24, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications