বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলে ফাইনালে সপ্তম ভারত

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলে ফাইনালে সপ্তম স্থানে শেষ করেছে ভারত।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলে ফাইনালে সপ্তম স্থানে শেষ করেছে ভারত। মুহাম্মেদ আনাস, ভিকে ভিসমায়াদের টাইমিং দোহা এশিয়ান গেমসের থেকে কিছুটা কম হলেও, চলতি মরশুমে এখনও পর্যন্ত তাঁদের এটাই সেরা। এই ইভেন্টে প্রথম হয়েছে আমেরিকা।

আটে সাত

আটে সাত

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলে ফাইনালে আটটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। তার মধ্যে সপ্তম স্থানে শেষ ভারতীয় দল। ৩ মিনিট ১৫.৭৭ সেকেন্ডে রেস শেষ করেন মুহাম্মেদ আনাস, ভিকে ভিসমায়া, জিস্না ম্যাথিউ ও টম নির্মল নোয়া।

এশিয়ান গেমসের থেকে কম

এশিয়ান গেমসের থেকে কম

২০১৮ সালের দোহা এশিয়ান গেমসের ৪x৪০০ মিটার মিক্সড রিলে ফাইনালে ৩ মিনিট ১৫.৭১ সেকেন্ডে রেস শেষ করে সোনা জিতেছিল ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই সময়ও ছুঁতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। তবে চলতি মরশুমে এটাই মুহাম্মেদ আনাস, ভিকে ভিসমায়া, জিস্না ম্যাথিউ ও টম নির্মল নোয়ার দলগত ভাবে সেরা সময় পারফরম্যান্স।

প্রথম আমেরিকা

প্রথম আমেরিকা

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলে ফাইনালে প্রথম স্থানে শেষ করেছে আমেরিকা। ৩ মিনিট ৯.৩৪ সেকেন্ডে রেস শেষ করেছেন মার্কিন অ্যাথলিটরা। ৩ মিনিট ১১.৭৮ সেকেন্ডে রেস শেষ রূপো জিতেছে জামাইকা। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাহারিন। ৩ মিনিট ১১.৮২ সেকেন্ড রেস শেষ করেছেন সে দেশের অ্যাথলিটরা।

টোকিও-র ছাড়পত্র

টোকিও-র ছাড়পত্র

বিশ্ব অ্যাথলেটিক্সের চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিটার মিক্সড রিলের ফাইনালে উঠে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে পারফরম্যান্স আরও ভাল না হলে ভারতীয় দল সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা দেশের ক্রীড়া প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+