স্ত্রী ও বান্ধবীদের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে খেলোয়াড়রা, তাই ইংল্যান্ডে অসফল ভারত : বিসিসিআই

স্ত্রী ও বান্ধবীদের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে খেলোয়াড়রা, তাই ইংল্যান্ডে অসফল ভারত : বিসিসিআই
মুম্বই, ২১ অগস্ট : ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটারদের খারাপ প্রদর্শনের জন্য খেলোয়াড়দের বান্ধবী এবং স্ত্রীদেরই দায়ী করছে বিসিসিআই। স্ত্রী ও বান্ধীদের জেরেই অমনযোগী হয়ে গিয়েছিল খেলোয়াড়রা আর তার কারণেই এমন খারাপ প্রদর্শন বলে মনে করছেন বিসিসিআই-এর এক শীর্ষ আধিকারিক।

ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজে বান্ধবী বা স্ত্রীদের নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল বিসিসিআই। আর সেই টুর্নামেন্টেই ১-৩ -এ হারে ভারত।

ভারতীয় স্টার ক্রিকেটার বিরাট কোহলিকেও নিজের বান্ধবী এবং বলিউড তারকা অনুষ্কা শর্মাকেও নিয়ে যাওয়ার অনুমতি দেয় বোর্ড। ইংল্যান্ডে যাওয়ার আগে কোহলিকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু সবার আশাভঙ্গ করে ১০ ইনিংয়ে মাত্র ১৩৪ রান করেন কোহলি। য়ার মধ্যে ২ বার শূন্যতেও আউট হন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ইংল্যান্ডে খেলোয়াড়াদের স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়াটাই কাল হয়েছে। এবার থেকে বিদেশ সফরে এবিষয়ে নিয়ন্ত্রণ আনা হবে বলে জানিয়েছেন ওই কর্তা।

ওই কর্তার কথায়, খেলোয়াড়রা স্ত্রী ও বান্ধবীদের জন্য খেলায় মনোনিবেশ করতে পারেননি ঠিক মতো। অনেকসময়ই দেখা গিয়েছে খেলোয়াড়রা জিম বা নেট প্র্যাকটিস করতে চাইছে অথছ স্ত্রীয়ের শহর ঘোরার শখের ফলে অনুশীলন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা ঠিক করছি ইংল্যান্ড সফরের পর থেকে খেলোয়াড়দের সঙ্গে স্ত্রীয়ের সময় কাটানোর সময়টা কমিয়ে দেওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+