‘চক দে ইন্ডিয়া’, হকিতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা ভারত

হকির মাঠে চক দে ইন্ডিয়া। পাক বধ করে এশিয়ার মঞ্চে ফের শ্রেষ্ঠত্বের শিরোপা পেল ভারত। পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে পাকিস্তানের অনূর্ধ্ব ২১ দলকে ভারতের অনূর্ধ্ব ২১ হারিয়ে দিল ২-১ ব্যবধানে। এই নিয়ে সব থেকে বেশি চারবার ছেলেদের জুনিয়র হকি এশিয়া চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে সব থেকে বেশিবার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ফাইনাল ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ভারতীয় যুব খেলোয়াড়রা। প্রথম কোয়ার্টারে এক গোল করে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১৩ মিনিটের মাথায় অঙ্গদ বীর সিংয়ের গোলে ১-০ লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও ১টি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ভারতীয় দল। ২০ মিনিটের মাথায় পাকিস্তানের জালে বল জড়ান অরাইজিৎ সিং হান্ডাল।

1

পাকিস্তান মূলত খেলছিল প্রতি আক্রমণ নির্ভর হকি। একাধিক পেনাল্টি কর্নার পেলেও প্রথম দুই কোয়ার্টারে গোল করতে পারেনি তারা। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাকিস্তান। এই সময় পাকিস্তানের হয়ে ব্যবধান কমান বাশারত আলি।


শেষ দিকে ভারতও আরও গোলের সুযোগ পায়, যদিও ব্যবধান বাড়েনি।
পাল্টা চাপ দেয় পাকিস্তানও।চাপ বাড়ে ভারতীয় রক্ষণের উপর। এই সময় প্রায় দুর্ভেদ্য হয়ে ওঠেন ভারতীয় দলের গোলরক্ষক মোহিত। বেশ কয়েকটি ভাল সেভ করেন তিনি। গোটা ম্যাচেই অসাধারণ খেলেন ভারতীয় গোলরক্ষক মোহিত।

গ্রুপে একটিও ম্যাচ হারেনি দু'দেশ। ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল উভয় দেশই। ওমানের সালালাহে আয়োজিত প্রতিযোগিতার গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। কিন্তু ফাইনালে বাজিমাত করল ভারতই।

চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকে ভারতীয় হকি দল। চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। পাশাপাশি ভারতীয় হকি দলের সিনিয়র খেলোয়াড়রাও জুনিয়রদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+