এশিয়ান গেমসে প্রথম পদক এল ভারতের ঘরে
২০১৮ এশিয়ান গেমসে প্রথম পদক পেল ভারত। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতল ভারত। অপূর্বি চান্দেল এবং রবি কুমারের জুটি ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে প্রথম পদকটি এনে দিল ভারতকে।
২০১৮ এশিয়ান গেমসে প্রথম পদক পেল ভারত। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতল ভারত। অপূর্বি চান্দেল এবং রবি কুমারের জুটি ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে প্রথম পদকটি এনে দিল ভারতকে।

দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতল চিন। এই ইভেন্টে সোনা জিতেছে চাইনিজ তাইপে।
৪২৯.৯ পয়েন্ট নিয়ে পোডিয়ামে তৃতীয় স্থান অর্জন করে ভারত। ভারতের থেকে বিশাল পয়েন্টের ব্যবধানে এগিয়ে ৪৯২.৫ পয়েন্ট নিয়ে রুপো জেতে চিন। চাইনিজ তাইপে এই ইভেন্টে সোনা অর্জন করে ৪৯৪.১ পয়েন্ট নিয়ে।
যদিও ৮৩৫.৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা হিসেবে ফাইনালে প্রবেশ করে অপূর্বি চান্দেলা এবং রবি কুমার জুটি। তবে, এই জুটি তৃতীয়স্থানে শেষ করলেও অপূর্বি চান্দেলা এবং রবি কুমারের থেকে আশা ছিল আরও ভাল পারফরর্ম্যান্সের। অতীতে সাফল্যের যে ধারাবাহিকতা এই দুই শুটার দেখিয়েছেন তাতে তাঁদের থেকে গোটা দেশের আরও বেশি প্রত্যাশা ছিল।
অন্য দিকে, ১০ মিটার মিক্সড এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় মানু ভাকের এবং অভিষেক বর্মা জুটি।

Click it and Unblock the Notifications