এশিয়া কাপ হকিতে 'চক দে', পাকিস্তানকে ল্যাজেগোবরে করল 'মেন ইন ব্লু'

ঢাকায় পুল-এ-র ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ভারত।

এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারত। এদিন ঢাকায় পুল-এ-র ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ভারত। এর ফলে পুল এ থেকে তিনটি ম্যাচই জিতে পুরো নয় পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করল ভারত।

এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে ল্যাজেগোবরে করল 'মেন ইন ব্লু'

দলের হয়ে এদিন ১৩ মিনিটের মাথায় গোল করেন চিনগ্লেনসানা সিং। পরে ৪৪ মিনিটের মাথায় রমনদীপ সিং ও ৪৫ মিনিটের মাথায় হরমনপ্রীত সিং গোল করে ভারতকে এগিয়ে দেন। পাকিস্তানের হয়ে একটিমাত্র গোল শোধ করেন আলি শান। আর কোনও পাকিস্তানি খেলোয়াড় ভারতকে টক্কর দিতে পারেননি।

পুল এ-তে প্রথম ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারানোর পর বাংলাদেশকে ৭-০ গোলে হারান হরমনপ্রীতরা। এদিন ভারতের কাছে হারলেও সুপার ফোর-এ জায়গা পেয়েছে পাকিস্তান।

ম্যাচের একটা সময়ে নয়জনে খেলছিল পাকিস্তান। ৩৪ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন রিজওয়ান ও আম্মাদ শাকিল। তা সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স করে পাকিস্তানকে নাস্তানাবুদ করল মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+