এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বকালের সেরা নজির, নিশ্চিত ১৫ পদক
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বকালের সেরা নজির। নিশ্চিত হয়ে গেল ১৫টি পদক। আজ দুবাইয়ে তিনজন ভারতীয় বক্সার পৌঁছে গেলেন সেমিফাইনালে। তাঁদের মধ্যে রয়েছেন ৫২ কেজি বিভাগে গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল। ৬৯ কেজির শেষ চারে পৌঁছে গেলেন বিকাশ কৃষ্ণন।

মঙ্গোলিয়ার খারখু এঙ্কমানদাখের কড়া চ্যালেঞ্জ মোকাবিলা করে শেষ চারে উঠেছেন পঙ্ঘল। এই নিয়ে টানা দ্বিতীয়বার তাঁর পদক জয় নিশ্চিত হলো। শুরুটা ভালো না করলেও পরের দিকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে বাউট জেতেন অমিত। টোকিও অলিম্পিক্সের আগে রিংয়ের এই দাপট নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। এ বছর অভিষেক হওয়া বরিন্দর সিং ফিলিপিন্সের জেরে স্যামুয়েল ডেলা ক্রুজকে বাউটে ৫-০ ব্যবধানে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। ইরানের মোসলেম মাঘসৌদি মাল আমিরকে ৪-১ ব্যবধানে পরাস্ত করে পদক নিশ্চিত করেন বিকাশ। তিনিও অংশ নেবেন টোকিও অলিম্পিক্সে। ২০১৯ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত ১৩টি পদক জিতেছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল।

মঙ্গলবার রাতে যাঁরা সেমিফাইনালে উঠেছিলেন তাঁরা হলেন সঞ্জিত (৯১ কেজি), সাক্ষী (৫৪ কেজি), জেসমিন (৫৭ কেজি) এবং টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা সিমরনজিৎ কৌর (৬০ কেজি)। শিবা থাপাও তার আগে উঠে গিয়েছেন শেষ চারে। এমসি মেরি কম ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন। করোনা জয়ের পর রিংয়ে ফিরে সিমরনজিতের দুরন্ত পারফরম্যান্স নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications