ফিরে দেখা: ড্রেনের মধ্যে পড়েছিল ৪০০০ ব্যবহৃত কন্ডোম, স্তব্ধ হয়ে গিয়েছিল দিল্লি কমনওয়েলথ গেমসে ড্রেনেজ সিস্টেম
ফিরে দেখা: ড্রেনের মধ্যে পড়েছিল ৪০০০ ব্যবহৃত কন্ডোম, স্তব্ধ হয়ে গিয়েছিল দিল্লি কমনওয়েলথ গেমসে ড্রেনেজ সিস্টেম
বিগত দু'বছর কোভিডের কারণে সম্পূর্ণ ভাবে বন্ধ ছিল খেলাধূলা। কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জন-জীবন। বিভিন্ন স্পোর্টিং আয়োজিত হয়েছে বিশ্বব্য়াপী। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠে বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষরা এখন মেতে উঠেছে কমনওয়েলথ গেমস ২০২২কে ঘিরে। ২৮ জুলাই থেকে এই হাইপ্রোফাইল ইভেন্ট শুরু হয়েছে ইংল্যান্ডে।

এই কমনওয়েলথ গেমেসর মধ্যে ফিরে দেখআ যাক প্রায় এক যুগ আগে ভারতের মাটিতে আয়োজিত কমনওয়েলথ গেমসের স্মৃতি কেমন ছিল। নয়া দিল্লিতে এই ইভেন্ট আয়জিত হয়েছিল। সেই সময় প্রতিযোগীতার বহু আগে থেকেই ২০১০ কমনওয়েলথ গেমসকে ঘিরে একটা আলোড়ন তৈরি হয়েছিল দেশে যা বজায় ছিল টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও। খেলার পাশাপাশি একাধিক অবাঞ্ছিত কারণে খবরের শিরোনামে উঠে এসেছিল সেই বারের কমনওয়েলথ গেমস। আর্থিক তছরূপ, দুর্নীতি সহ একাধিক বিষয়ে সামনে এসেছিল এই কমনওয়েলথ গেমস আয়োজনকে কেন্দ্র করে। তবে, এই ইভেন্টে এমন একটি কাণ্ড ঘটেছিল যা আজও ভাবলে অবাক লাগে।
দিল্লি কমনওয়েলথ গেমসের জন্য যে গেমস ভিলেজ তৈরি করা হয়েছিল প্রতিযোগীদের থাকার জন্য সেই গেমস ভিলেজের ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল ৪০০০ ব্যবহার করা কন্ডোমের কারণে। ড্রেনে জল যাওয়া যখন বন্ধ হয়ে যায় তখন কী কারণে ব্লকেজ তা খুঁজে বের করতে গিয়ে জানা যায় চার হাজার ব্যবহার করা কন্ডোম ওই ড্রেনে জমা হওয়ায় ড্রেনেজ সিস্টেম স্তব্ধ হয়ে যায়।
কমনওয়েলথ গেমসের কোনও খেলা সেক্স না হলেও অ্যাথেলিটরা নিজেদের প্রস্তুতির মধ্যেও যথেষ্ট সময় পেয়েছিলেন নিজেদের মতো ব্যক্তিগত সময় কাটানোর জন্য। প্রায় ৭০০০ প্রতিযোগী অক্ষরধাপে তৈরি করা গেমসে ভিলেজে ছিলেন। বিশেষ করে নিজেদের ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার পর প্রতিযোগীদের হাতে বিস্তর সুযোগ থাকে ব্যক্তিগত পছন্দকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। গেমস ভিলেজে তাঁদের দেওয়া কন্ডোমের যথপথুক্ত ব্যবহার করতে কোনও রকম ত্রুটি রাখেননি ২০১০ কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া প্রতিযোগীরা। চার হাজার ব্যবহার করা কন্ডোমের কারণে ড্রেনেজ সিস্টিমে ব্লক হয়ে যাওয়ার খবর যখন অস্বস্তিকর হয়ে ওঠার কথা সেখানে কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মিচেল ফিনেল উল্লেখ করেছিলেন, প্রতিযোগীরা নিরাপদ সেক্সের বিজ্ঞাপন করছেন, যেটা ভাল বিষয়।
কমনওয়েলথ গেমস, অলিম্পিক বা অন্যান্য বড় ইভেন্টে সেক্স কোনও নতুন বিষয় নয় কিন্তু সেক্সের কারণে ব্যবহৃত কন্ডোমে ড্রেনেজ সিস্টেম স্তব্ধ হয়ে যাওয়া সম্পূর্ণ ভাবে অবাক করার মতো ঘটনা।












Click it and Unblock the Notifications