Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Imane Khelif: ইমানে খেলিফ মহিলা নন, পুরুষ! মেডিক্যাল রিপোর্টে শোরগোল, অলিম্পিক্সের সোনা কেড়ে নেওয়ার দাবি

Imane Khelif: ইমানে খেলিফ (Imane Khelif) ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আলজেরিয়ান বক্সার। যদিও তখন থেকে লিঙ্গ বিতর্কে জড়িয়েছিলেন খেলিফ।

শেষ অবধি প্যারিস অলিম্পিক্স থেকে তিনি সোনা জেতেন। সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্ট অবশ্য অস্বস্তি বাড়াল খেলিফের।

Imane Khelif

ফরাসি সাংবাদিক জাফর আইত অওদিয়া (Djaffar Ait Aoudia) একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করেছেন, খেলিফ পুরুষ। ওই রিপোর্টে লেখা রয়েছে, খেলিফের ৫-আলফা রি়ডাক্টেজ ডেফিসিয়েন্সি রয়েছে। এই ধরনের যৌন বিশেষত্ব পুরুষদের মধ্যেই পরিলক্ষিত হয়।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ইমানে খেলিফের সঙ্গে বাউট চলছিল ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনির। তিনি কয়েকটি ঘুষি হজমের পরেই সরে দাঁড়ান বাউট থেকে। সেই সময় থেকেই ইমানের লিঙ্গ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। পুরুষ হয়েও কীভাবে মহিলাদের বিভাগে তিনি লড়তে পারছেন তা নিয়ে প্রশ্ন ওঠে।

পুরুষ হয়ে কেউ যদি মহিলাদের বিভাগে লড়েন তাহলে তিনি বাড়তি সুবিধা পান। তবে উপযুক্ত প্রমাণের অভাবে অলিম্পিক্স চলাকালীন কোনও সমস্যায় পড়তে হয়নি ইমানে খেলিফকে। বিতর্কের ঝড়ের মধ্যে ড্যাং ড্যাং করে সোনা জিতে দেশে ফেরেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যমে বিশেষজ্ঞদের একটি মেডিক্যাল রিপোর্ট সামনে আসতেই ফের শোরগোল শুরু হয়েছে। প্যারিসের ক্রেমলিন-বাইসেট্রে হাসপাতাল ও আলজিয়ার্সের মহম্মদ সালিমে ডিবাগহাইন হাসপাতালের বিশেষজ্ঞরা সেই রিপোর্ট তৈরি করেছেন ২০২৩ সালের জুনে।

খেলিফের বায়োলজিক্যাল বর্ণনা দিতে গিয়ে লেখা হয়েছে, তাঁর শরীরে ইউটেরাস মেলেনি। ইন্টারনাল টেস্টিকলস রয়েছে। এমআরআই রিপোর্টে উল্লেখ, খেলিফের শরীরের মাইক্রোপেনিস রয়েছে, যা কিছুটি বর্ধিত ক্লিটোরিস বা ভগাঙ্কুরের মতো দেখতে।

লিঙ্গ বিতর্কে জড়িয়ে যেভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, সেজন্য ইমানে খেলিফ প্যারিসেই ইলন মাস্ক-সহ অনেকের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এবারের মেডিক্যাল রিপোর্ট সত্যি হলে তা বেকায়দায় ফেলতে পারেন ইমানে খেলিফকে। তবে এই রিপোর্টে শোরগোল পড়ে গিয়েছে।

খেলিফের বিরুদ্ধে যাঁরা আগে সরব হয়েছিলেন তাঁরাও ফের অন্যায়, বৈষম্য নিয়ে সরব হয়েছেন। এমনকী সেই তালিকায় যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ হরভজন সিং। তিনি বলেন, ইমানে খেলিফের সোনার পদক কেড়ে নেওয়া হোক। তা না হলে অলিম্পিক্সের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন থেকে যাবে। জল কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে বিশ্বের ক্রীড়া মহল। এমনকী শেষ অবধি যদি লিঙ্গ বিতর্কে পদক হাতছাড়া হয় খেলিফের, তা উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়েই থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+