Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IIT Kanpur: কবাডি খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র কানপুর আইআইটি, সংঘর্ষে জড়ালেন ছাত্ররা, দেখুন ভিডিও

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম কানপুর আইআইটি। প্রতিটি শিক্ষাবর্ষ থেকে একঝাঁক উজ্জ্বল নক্ষত্র এই প্রতিষ্ঠান থেকে সমাজে প্রতিষ্ঠিত হন‌। নিত্য নতুন আবিষ্কারেও তাক লাগিয়ে দেন এখানকার গবেষক এবং পড়ুয়ারা। সেই কানপুর আইআইটিতেই লাগল কলঙ্কের কালি। তাও একটি কবাডি ম্যাচকে কেন্দ্র করে।

সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের। একটি আমন্ত্রণীমূলক কবাডি টুর্নামেন্টকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কানপুর আইআইটির ক্যাম্পাস। ভিডিও দেখা যাচ্ছে ম্যাচ চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুটি দলের খেলোয়াড়রা। তাদের অখেলোয়াড়ি ব্যবহারে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠা‌নের সুনাম অনেকটাই নষ্ট হয়েছে।

কানপুর

সমাজমাধ্যমে ফাঁস হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে খেলা চলাকালীন খেলোড়ায়রা একে ওপরের দিকে চেয়ার নিক্ষেপ করছেন। একজন অন্যজনকে চেয়ার দিয়েই প্রহার করছেন। সেই সময় ঘটনাস্থলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনও নিরাপত্তারক্ষীকে দেখা যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সেখানে উপস্থিত থাকা মহিলা ক্রীড়াবিদদের মধ্যে। তাঁরা আতঙ্কের মধ্যেই সেই স্থান ত্যাগ করেন।

রিপোর্ট অনুসারে, কানপুর আইআইটির বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে একটি কবাডি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। কিন্তু কি কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটল তা অজা‌নাই রয়েছে। তবে যেটুকু জানা গিয়েছে তাতে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছেন দিল্লির নেতাজি সুভাষ টেকনোলজি ইনস্টিটিউট এবং জেসি বোস ইউনিভারসিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্ররাই।


কিন্তু প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে, কেন কোনও রকম নিরাপত্তা ছাড়াই এই ধর‌নের প্রতিয়োগিতার আয়োজ‌ন করা হয়েছিল। কয়েকদিন আগেই এশিয়াডে সোনার পদকর জিতেছেন ভারতীয় পুরুষ এবং মহিলা দল। দেশকে গর্বিতও করেছেন। কিন্তু সেই একই খেলাকে কেন্দ্র করে এবার কলঙ্কের কালি লাগল দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গায়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+