দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভিনেশ ফোগাটের
ভারতীয় কুস্তিতে মঙ্গলবার দিনভর বিতর্ক অব্যাহত। মঙ্গলবার সকাল থেকে রাত যন্তর মন্তরে ঘটনার ঘনঘটা। দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ভিনেশ ফোগাট।অভিযোগকারী কুস্তিগীরের পরিচয় প্রকাশ করে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে এমনটাই দাবি করেছেন ভিনেশ।
এরফলে অভিযোগকারী কুস্তিগীরকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন প্রতিবাদী কুস্তিগীর। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুলেছেন অলিম্পিকে পদক জয়ী একাধিক ভারতীয় কুস্তিগীর। তাঁর শাস্তির দাবী জানিয়ে রবিবার বিকেল থেকেই রাজধানীর রাজপথে ধর্ণায় বসেছেন পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা।

তাঁর দাবি, অভিযোগকারীনি পরিচয় ফাঁস করে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। এর ফলে তাকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে। এমনকি টাকারও প্রস্তাব দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য। এই পরিস্থিতিতে অভিযোগকারী সাতজনকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এদিন শীর্ষ আদালতের শুনানিতে অভিযোগকারীদের আইনজীবী কপিল সিব্বল বলেন, 'যৌনহেনস্থার যে অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ হিসাবে ভিডিও ফুটেজ আছে। সাত জন মহিলা কুস্তিগীর এই হেনস্থার শিকার হয়েছেন। এরমধ্যে একজনের বয়স ১৬, যিনি সোনার পদক জিতেছেন।'

কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে আসেন রাজনৈতিক দলের সদস্যরা।












Click it and Unblock the Notifications