বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে অলিম্পিকে ব্রোঞ্জ জিতে বক্সার লাভলিনা ৯ বছর পর নিলেন বড় সিদ্ধান্ত

টোকিও অলিম্পিকেই অলিম্পিক অভিষেক। এগোচ্ছিলেন দুরন্ত ছন্দে। যদিও সোনা জয়ের প্রত্যাশা পূরণ হল না। ওয়েল্টারওয়েটে ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন তথা অলিম্পিকে শীর্ষ বাছাই তুরস্কের বুসেনাল সার্মেনেলির কাছে থামল লাভলিনার স্বপ্নের দৌড়। প্রথম অলিম্পিকেই ব্রোঞ্জ জয়, তাও এবারের অলিম্পিকে একমাত্র ভারতীয় বক্সার হিসেবে। কিন্তু এদিনের হারের পর কিছুটা হলেও হতাশ লাভলিনা। তবে ৮ বছর যা করেননি তা-ই এবার করার সিদ্ধান্তও নিয়ে ফেললেন।

বিশ্বচ্যাম্পিয়নের কাছে লড়ে হার

বিশ্বচ্যাম্পিয়নের কাছে লড়ে হার

সেমিফাইনালে পরাজয়ের পর ২৩ বছরের অসমের কন্যা লাভলিনা বলেন, ভালো তো একেবারেই লাগছে না। সোনা জেতার লক্ষ্যেই কঠোর পরিশ্রম করেছিলাম। ফলে কিছুটা হলেও আজকের পর আমি হতাশ। এদিনের বাউট চলাকালীন রেফারির নির্দেশ না মানায় পয়েন্ট কাটা যায় লাভলিনার। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পনামাফিক যে খেলতে পারেননি বাউটের শেষে তা স্বীকার করে নিয়েছেন লাভলিনা।

কোথায় সমস্যা হল

কোথায় সমস্যা হল

লাভলিনার কথায়, আমার প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিলেন। কিন্তু আমি আমার রণকৌশল কাজে লাগাতে পারিনি। আমি ভেবেছিলাম যদি আমি শুরু থেকেই ব্যাকফুটে চলে যাই তাহলে বুসেনাজের আক্রমণ শানিয়ে আমাকে আঘাত করাটা সহজ হয়ে যাবে। সে কারণে শুরুতে আমি আক্রমণাত্মক হই, কিন্তু সেই রণকৌশল বা চিন্তাভাবনা সঠিক ছিল না। ভেবেছিলাম তাঁকে হিট করতে পারব, কিন্তু সেটা পারিনি। প্রতিপক্ষ কোনও ভুল করেননি, এতটুকু জমি ছাড়েননি, আর সেটাই সমস্যা হয়ে গেল।

লাভলিনার দৃষ্টান্ত

লাভলিনার দৃষ্টান্ত

২০০৮ সালে বিজেন্দ্র সিং ও ২০১২ সালে এমসি মেরি কমের পর লাভলিনা তৃতীয় বক্সার হিসেবে দেশকে অলিম্পিক পদক এনে দিলেন। লাভলিনা বলেন, আমি সব সময় ভেবে এসেছি অলিম্পিকে নামব পদকের লক্ষ্যেই। ফলে এই পদক জিতে ভালো লাগছে, কিন্তু আমি এর চেয়েও ভালো করতে পারতাম। এই পদকের জন্যই আট বছর নিরলস পরিশ্রম করে গিয়েছি। বাড়িতে থাকতে পারিনি, পরিবারের থেকে দূরে থাকতে হয়েছে, পছন্দের খাবার খেতে পারিনি। সব সময় মাথায় এই ভাবনা ছিল যে আমি এমন কিছু যেন করে না বসি, যা আমার খেলায় প্রভাব ফেলে। ছোট-বড় কিছু স্বার্থত্যাগে যে অলিম্পিক পোডিয়াম অবধি পৌছানো যায় উদীয়মান প্রতিভাদের জন্যও সেই শিক্ষা, সেই দৃষ্টান্ত স্থাপন করলেন লাভলিনা।

অনেক স্বার্থত্যাগ

অনেক স্বার্থত্যাগ

প্রথম দিকে মুয়ায় থাই বেশি করলেও ২০১২ সাল থেকে বক্সিং বেছে নিয়েছিলেন লাভলিনা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু-বার ব্রোঞ্জ জিতেছেন। তবে অলিম্পিকের যাত্রাপথ মসৃণ ছিল না। তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে ইউরোপে ভারতের অন্যান্য বক্সারদের সঙ্গে ক্যাম্পে যেতে পারেননি। তাঁর মা মামণি বরগোঁহাইয়ের গত ডিসেম্বরে কিডনি প্রতিস্থাপন হয়, তখন লাভলিনা দিল্লিতে জাতীয় শিবিরে। লাভলিনার বাবা টিকেন বরগোঁহাই আগেই জানিয়েছিলেন, মেয়ের পদক জয় তাঁর মায়ের দ্রুত আরোগ্য লাভে সহায়ক হবে। লাভলিনাও আপাতত মাস খানেক, মাস দেড়েক পরিবারের সঙ্গে কাটাতে চান। ২০১২ সালের পর থেকে সে অর্থে ছুটি কাটানোর সুযোগই যে পাননি। লাভলিনা এদিন বলেন, আপাতত এক মাস বা তার কিছুটা বেশি বিরতি নেব। বক্সিংয়ে আসার পর থেকে কখনও ছুটি নিইনি। কিন্তু এখন সেটা নেব।

ছুটিতে বাড়িতে

ছুটিতে বাড়িতে

গোলাঘাটের বারোমুখিয়া গ্রামে তাঁর বাড়ি। লাভলিনার অলিম্পিকে সাফল্যের পর তাঁর বাড়ির সামনের পাকা রাস্তা হচ্ছে। এটা শোনার পর লাভলিনা বলেন, খুব ভালো লাগছে রাস্তাটা পাকা হচ্ছে বলে। বাড়ি ফেরার সময় সত্যিই খুব ভালো লাগবে। অলিম্পিক থেকে কী শিক্ষা নিয়ে ফিরবেন সে প্রশ্নের উত্তরে লাভলিনা বলেন, আমি এতদিন বক্সার হিসেবে খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু এখন আর কোনও কিছুকেই ভয় পাব না। আমি এই পদক উৎসর্গ করব দেশের প্রত্যেক মানুষকে, যাঁরা আমার জন্য সাফল্য কামনা করেছেন। আমার কোচ, ফেডারেশন, স্পনসর সকলেই সাহায্য করেছেন বলে এই জায়গায় পৌঁছাতে পেরেছি।

ব্রোঞ্জজয়ীর গুরুদক্ষিণা

ব্রোঞ্জজয়ীর গুরুদক্ষিণা

লাভলিনা তাঁর এই সাফল্যের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় বক্সিং দলের সহকারী কোচ সন্ধ্যা গুরুংয়ের প্রতি এবং তাঁকে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করার অনুরোধও জানিয়েছেন। লাভলিনা বলেন, সন্ধ্যা গুরুং ম্যাডাম আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। তিনি দ্রোণাচার্য পুরস্কারের জন্য আবেদন জানিয়েছেন, তিনি এই সম্মানের যোগ্য। আমার আশা তিনি এই পুরস্কার পাবেন এবং আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। লাভলিনার বাবা টিকেন বরগোঁহাই বলেন, এদিনও মেয়ের বাউট সরাসরি দেখিনি। কথাও হয়নি। কারণ মেয়েরও হয়তো মন খারাপ সোনা জিততে না পারার জন্য। তবে মেয়েকে আনতে গুয়াহাটি বিমানবন্দরে যাওয়ার প্রহর গুনছেন গর্বিত পিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+