Paris Olympics: প্যারিসে স্বপ্নপূরণ হয়নি, আগামী দিনে শক্তিশালীভাবে প্রত্যাবর্তনের অঙ্গীকার নিখাতের
প্যারিসে পদকের প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারেননি নিখাত জারিন। হতাশ না হয়ে আগামী দিনে আরও শক্তিশালী প্রত্যাবর্তনের বার্তা দিলেন ভারতীয় মহিলা বক্সার। হারের পরও হতাশ হতে রাজি নন নিখাত। বরং আরও শক্তিশালীভাবে ফিরে আসার অঙ্গীকার করছেন ভারতীয় বক্সার।
প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন নিখাত জারিন। নিখাত তাঁর হতাশা প্রকাশ করলেও আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেছিলেন।

প্যারিসে হতাশাজনক পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে নিখাত লিখেছেন, অলিম্পিক্সের পদকের যে স্বপ্ন আমি এতদিন ধরে লালন করেছি তা আমার এবার পূরণ হয়নি। অগণিত ঘন্টার প্রশিক্ষণ, ত্যাগ এবং অনেক পরিশ্রমের পরও আমি আমার কাঙ্খিত সাফল্য পায়নি। এই পরাজয়টি আমি এখন পর্যন্ত সবচেয়ে কঠিন, এটি খুবই কষ্টকর এবং প্রায় অসহনীয়। এই পরাজয়ের পর আমার হৃদয় ভারাক্রান্ত। কিন্ত আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব।'
একইসঙ্গে নিখাত বলেছেন, 'একটি অলিম্পিক্সে পদক জেতা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আমি এখানে পৌঁছানোর জন্য আমার সবকিছুর সঙ্গে লড়াই করেছি। আমার প্যারিসের যাত্রা পথটি চ্যালেঞ্জে ভরা ছিল। এক বছর আঘাতের সঙ্গে লড়াই করতে হয়েছে, চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে, প্রতিযোগিতাতে যোগ্যতা অর্জনের জন্য লড়াই করতে হয়েছে, এই বিশ্ব মঞ্চে আমি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত হয়েছি।'
এখানেই থেমে না থেকে নিখাত আরও বলেছেন, আমি আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকব। আমি যদি সময় ফিরিয়ে দিতে পারি এবং একটি ভিন্ন ফলাফলের জন্য আরও বেশি প্রচেষ্টা করতে পারি, তবে এটি একটি ইচ্ছা থেকে যায়। এটি আমার জন্য একটি শেখার অভিজ্ঞতা ছিল। আমি এর আগে এই মঞ্চে কখনও খেলনি।"
অনেক কষ্ট করে তাঁকে অলিম্পিক্সের শেষ ম্যাচে খেলতে নামতে হয়েছিল। সেই ঘটনা সেটা আগেই জানিয়েছিলেন ভারতীয় বক্সার। ম্যাচ হারের পর নিখাত বলেছিলেন, "আমি গত দুদিন খাইনি, আমাকে ওজন বজায় রাখতে হয়েছিল। এমনকি জলও পর্যন্ত না, ওজন করার পরেই জানা যায় আমার শরীরে কিছু জল ছিআছে কিন্তু আমার সেরে উঠার সময় ছিল না। আমি গত দুদিনে অনেকবার এক ঘণ্টার জন্য একটানা দৌড়েছি,আমি এক নম্বর বাছাইয়ের কাছে হেরেছি, কোন আফসোস নেই।












Click it and Unblock the Notifications