আধ ঘন্টার কম সময়ে স্ট্রেট সেটে ম্যাচ জিতে পরের রাউন্ডে প্রণয়
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিনব মানোতাকে স্ট্রেট সেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের যাত্রা শুরু করল এইচ এস প্রণয়।
চেনা ছন্দেই ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের যাত্রা শুরু করলেন এইচ এস প্রণয়। ভারতীয় বংশভূত কিউয়ি প্রতিদ্বন্দ্বী অভিনব মানোতাকে স্ট্রেট সেটে দারিয়ে দিলেন প্রণয়।

বিশ্ব ক্রমতালিকায় এগারো নম্বরে থাকা প্রণয় মাত্র ২৮ মিনিটের লড়াইয়ে ২১-১২ এবং ২১-১১ ব্যবধানে অভিনবকে হারিয়ে দ্বিতীয় রাউনিডে পৌঁছে গেলেন।
অন্য দিকে, পুরুষদের ডবলস বিভাগে মনু আত্রি এবং বি সুমিথ রেড্ডি বুলগেরিয়ার প্রতিপক্ষ ড্যানিয়েল নিকোলভ এবং ইভান রুসেভকে ২১-১৩ এবং ২১-১৮ ব্যবধানে হারিয়ে জায়গা করে নেন পরবর্তী রাউন্ডে। সম্প্রতি লাগোস আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে জেতার ফলই যে এই জুটি ধরে রেখেছে তা বোঝা গেল তাঁদের খেলা দেখে।
তবে, এই দুই বিভাগে ভারতের শাটলাররা দাপট দেখালেও মহিলাদের ডবলস বিভাগে ব্যর্থ সঙ্গীতা ঘোরপাড়ে এবং প্রজক্তা সাবন্ত জুটি। তরস্কের বেঙ্গিসু ইরসেতিন এবং নাজলিকান লিঙ্কির কাছে হেরে যায় স্ট্রেট সেটে। তাঁদের বিপক্ষে খেলার ফল ২২-২০ এবং ২১-১৪। ৩৪ মিনিটেই এই ম্যাচ জিতে নেয় তুরস্কের এই জুটি।












Click it and Unblock the Notifications