টোকিও ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স প্রণয়ের, পৌঁছিয়ে গেলেন শেষ ষোলোয়
টোকিও ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স প্রণয়ের, পৌঁছিয়ে গেলেন শেষ ষোলোয়
জাপান ওপেনে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন এইচ এস প্রণয়। প্রতিপক্ষ এনজি কা লং আংগুস ম্যাচের মাঝপথে চোট পাওয়ায় খেলা সম্পূর্ণ করতে পারেননি। প্রথম রাউন্ডের ম্যাচে যখন এনজি চোট পান তখন দুই প্রতিপক্ষের মধ্যে হাডাহাড্ডি লড়াই হচ্ছিল। প্রথম সেটে ১১-১০ ব্যবধনে এগিয়ে ছিলেন প্রণয়। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যে বিশ্ব ক্রমতালিকায় ১২ নম্বরে থাকা হংকং-এর প্রতিযোগী ম্যাচ থেকে ছিটকে যান।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিন ইউয়ির বিরুদ্ধে মুখোমুখি হবেন বর্তমানে বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিং-এর ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা এইচ এস প্রণয়। গত সপ্তাহে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রণয়। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং জাপানের ফেভারিট কেন্তো মোমোতাকে পরাস্ত করেন তিনি। তবে, শেষ পর্যন্ত স্ব-দেশীয় লক্ষ্য সেনের কাছে পরাজিত হন প্রণয়। লক্ষ্য সেন ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন পুরুষদের সিঙ্গলসে।
যদিও দুর্দান্ত ছন্দে থাকলেও শেষ পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খুব বেশি দূর এগোতে পারেননি প্রণয়। শেষ আটের ম্যাচে তিনি পরাস্ত হন চিনা প্রতিদ্বন্দ্বী ঝাও জুংপেনের বিরুদ্ধে।
এ দিন মহিলাদের ডবলসেও প্রতিনিধিত্ব করবে ভারতীয় জুটি। জাপান ওপেনে মঙ্গলবার মহিলাের ডবলসে প্রতিনিধিত্ব করবেন অশ্বিনী ভাট কে এবং শিখা গৌতম। দক্ষিণ কোরিয়ার জু'টি বিক হা না এবং লি ইউ লিমের মুখোমুখি হবে এই জুটি। এটি মহিলাদের ডবলসে প্রথম রাউন্ডের ম্যাচ। তবে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ আটের লড়াই থেকে এইচ এস প্রণয়কে ছিটকে যেতে হলেও তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারতীয় ব্যাটমিন্টন প্রেমীরা আশাবাদী এই সাটলার টোকিও ওপেনে নিজে সাফল্য পাবেন এবং দেশকে গর্বিত করবেন বিশ্বের সামনে।












Click it and Unblock the Notifications