Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিও অলিম্পিকের আগে গেমসের রঙে আলোয় উদ্ভাসিত হাওড়া ব্রিজ

টোকিও অলিম্পিকের আগে গেমসের রঙে আলোয় উদ্ভাসিত হয়ে অপরূপ সৌন্দর্য্য নিয়ে ধরা দিল হাওড়া ব্রিজ। অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ প্রদানেই কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের তরফে এই উদ্যোগ।

টোকিও অলিম্পিকের আগে গেমসের রঙে আলোয় উদ্ভাসিত হাওড়া ব্রিজ

হাওড়া ব্রিজ কলকাতার গর্ব। সম্প্রতি হাওড়া ও কলকাতার সংযোগকারী রবীন্দ্র সেতুকে আলো দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যার পরই নানাবিধ থিমে রঙিন রূপে ধরা দেয় আইকনিক হাওড়া ব্রিজ। এবার হাওড়া ব্রিজ সেজে উঠল টোকিও অলিম্পিক গেমসের রঙে। বাংলা থেকে এবার তিনজন অলিম্পিকের আসরে নামবেন। তিরন্দাজ অতনু দাস, টেবিল টেনিসে সুতীর্থা মুখোপাধ্যায় ও দেশের একমাত্র জিমন্যাস্ট প্রণতি নায়েক। সুতীর্থা যদিও কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর পাড়ি জমান হরিয়ানায়। আবার অতনু দাসের স্ত্রী হলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী।

এবারের অলিম্পিকেই ভারত থেকে সবচেয়ে বেশি ১২৭ জন অলিম্পিকে নামার ছাড়পত্র আদায় করে নিয়েছেন। ১৮টি ক্রীড়াক্ষেত্রে তাঁরা অংশ নেবেন। ভারতের পদক জয়ের সংখ্যা এবার দুই অঙ্ক স্পর্শ করবে বলে মনে করা হচ্ছে। লন্ডন অলিম্পিকে ভারত ছটি পদক জিতলেও রিওতে তা কমে দাঁড়িয়েছিল ২টিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম চালু করে অ্যাথলিটদের পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থা করেছেন। চিয়ার ফর ইন্ডিয়া হ্যাশট্যাগে তিনি সকলকে উৎসাহিত করার উদ্যোগও নেন। টোকিওগামী অ্যাথলিটদের সঙ্গে কথাও বলেন। এবার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাতেই ভারতের অলিম্পিয়ানদের উৎসাহিত করতে অভিনবভাবে সাজিয়ে তোলা হল হাওড়া ব্রিজকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+