সিন্ধুর প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মারিন সম্পর্কে এই অজানা তথ্যগুলি অবশ্যই জেনে নিন
ভারতের পিভি সিন্ধু অলিম্পিক ব্য়াডমিন্টন ফাইনালে খেলতে নামবেন স্পেনের ব্যাডমিন্টন খেলোয়াড় তথা বিশ্বের একনম্বর তারকা ক্যারলিনা মারিনের বিরুদ্ধে। এই ম্যাচে যার জেতার সম্ভাবনা শতকরা ৭৬.৩৬ শতাংশ বলে জানা গিয়েছে। [পিভি সিন্ধুকে নিয়ে ফটো গ্যালারি]
সিন্ধু এই অলিম্পিকে অসাধারণ ফর্মে রয়েছেন। একেরপর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে উঠেছেন। তবে স্পেনের এই মারিন অন্য ধাতের খেলোয়াড়। তিনি শুধু বিশ্বের এক নম্বর খেলোয়াড়ই হননি, তিনি একা হাতে শেষ করে দিয়েছেন ব্যাডমিন্টনে চিনাদের আধিপত্য।

এর আগে প্রতিবার অলিম্পিকেই চিনাদেরই দাপট থাকত। শেষবার লন্ডন অলিম্পিকে ব্যাডমিন্টনে পাঁচটি সোনার পদকই চিনাদের দখলে গিয়েছিল। তবে গত দু'বছরে সেই ধারা ভেঙেছেন মারিন। এখন তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়।
গত দু'বছর ধরে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি জিতে আসছেন। তিনি ফ্ল্যামিঙ্গো ডান্সিং ভালোবাসেন। স্পেনে তিনি জনপ্রিয় 'মেয়ে নাদাল' নামে। তিনি এবার ফাইনালে জিতলে প্রথম ইউরোপীয় মহিলা হিসাবে অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনে সোনা জিতবেন।
সিন্ধু-মারিন টক্কর
বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২০১০ সালে সিন্ধু জেতেন ২১-১৭, ২১-১৯ ব্যবধানে।
২০১১ সালে মলদ্বীর চ্যালেঞ্জে জয়ী সিন্ধু। ব্যবধান ২১-৭, ১৫-২১, ২১-১৩।
২০১৪ অস্ট্রেলিয়ান ওপেনে জেতেন ক্যারোলিনা মারিন। ব্যবধান ২১-১৭, ২১-১৭।
২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ী মারিন। ব্যবধান ২১-১৭, ২১-১৫।
২০১৫ সালে সঈদ মোদী ইন্টারন্যাশনাল গ্রাঁ পিতে জয়ী মারিন। ব্যবধান ২১-১৩, ২১-১৩।
২০১৫ সালে ডেনমার্ক ওপেন সুপারসিরিজে জয়ী সিন্ধু। ব্যবধান ২১-১৫, ১৮-২১, ২১-১৭।
২০১৫ হংকং ওপেন সিরিজে জয়ী মারিন। ব্যবধান ২১-১৭, ২১-৯।












Click it and Unblock the Notifications