Ayhika Mukherjee Exclusive: চোটের জন্য খেলা ছাড়ার কথাও ভাবেন, কোন ম্যাজিকে দুরন্ত প্রত্যাবর্তন করলেন ঐহিকা?

২০২৩ সালটা যেন এক লহমায় বদলে দিয়েছে ঐহিকা মুখোপাধ্যায়ের জীবনটাই। এশিয়াডে পদক প্রাপ্তি থেকে অর্জুন পুরস্কার বঙ্গ কন্যার ঝুলিতে একের পর এক সাফল্য। সম্প্রতি বিশ্ব টেবল টেনিসে বিশ্বের এক নম্বরকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছেন।এবার অলিম্পিকের দরজায়ও কড়া নাড়ছেন নৈহাটির বঙ্গ তনয়া।

২০২৩ সালে যেমন সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েছেন ঐহিকা, তেমনই এক একটা অন্ধকার সময়ও কাটাতে হয়েছে ভারতীয় টিটি নক্ষত্রকে। গত বছরের শুরুতেই চোটের জন্য খেলা ছাড়ার কথাও ভেবেছিলেন। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন‌। ভারতীয় টিটির অন্যতম মুখ এখন ঐহিকা। কিন্তু প্রত্যাবর্তনের নেপথ্যে কাজ করেছে কোন রসায়ন? ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি হয়ে সেই কথা জানালেন ঐহিকা।

Ayhika Mukherjee

সাফল্যের কথা বলতে গিয়ে ঐহিকা বলেন, '২০২৩ সালের শুরুতেই আমার পিঠে প্রচন্ড ব্যাথা শুরু হয়। যার জেরে অনুশীলনও বন্ধ করে দিতে হয়। ন্যাশানালেও অংশ নিতে পারিনি। ভেবেছিলাম খেলা ছেড়ে দিতে হবে। আমার সতীর্থরা বলেছিল কিছু টুর্নামেন্টে অংশ নিতে না হলে অফিসে সমস্যার মুখে পড়তে হবে। সতীর্থদের কথাতেই আবার খেলায় ফিরি। কিন্তু বছরটা এই ভাবে ঘুৱে যাবে তা ভাবতেই পারিনি। ম্যাজিক বা ঈশ্বরের আর্শীবাদেই এটা সম্ভব হয়েছে।'

এডিয়াডে পদকের পর এবার লক্ষ্য কী অলিম্পিক? এই প্রশ্নের উত্তরে ঐহিকা বলেন, 'আমরা দলগতভাবে অলিম্পিকে যোগ্যতা অর্জন করে গিয়েছি। এটা হয়ত আগামী ৪ বা ৫ মার্চ ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু দলে কারা থাকবে সেটা ক্রম তালিকা অনুসারে ঠিক হবে। আমি সব সময় বলি এটা একটা দলগত খেলা, আমার সাফল্যে আমার মা-বাবা কোচদের অবদানও যথেষ্ট রয়েছে।'

সম্প্রতি বিশ্ব টিটিতে বিশ্বের এক নম্বর তারকা সুন ইঙ্গসাকে হারিয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়। দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগের প্রথম ম্যাচেই চিনের সুনকে ১২-১০, ৩-১১, ১৩-১১, ১১-৬ গেমে হারিয়ে দেন নৈহাটির মেয়ে।

এই প্রসঙ্গে ঐহিকা বলেন, 'টেবল টেনিসে চিন সবসময় কঠিন প্রতিপক্ষ। সিঙ্গলস, ডাবলস, টিম সবক্ষেত্রেই তাঁরা এক নন্বর। এটা খুবই কঠিন ছিল। আমি হার জিতের পরিকল্পনা করে নামিনি। আমি ভেবেছিলাম এমন কোনও শট খেলব না যাতে পরে অনুশোচনা হয়। কারণ এই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে জয় খেলার সুযোগও সব সময় পাওয়া যায় না।'

বার বারই বাংলার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে। কিন্তু ঐহিকার মতে, 'বর্তমান সময়ে টেবল টেনিসে বাংলার পরিকাঠামো যথেষ্ট উন্নতি করেছে। বেঙ্গল টেবল টেনিস অ্যাকাডেমি তৈরি হয়েছে যেখানে অনেকে খেলার সুযোগ পাচ্ছে।' টিটি ছাড়াও ব্যাডমিন্টন এবং ফুটবলের ভক্ত ঐহিকা। সময় পেলেই ফুটবল দেখেন।

আপাতত কয়েকদিনের জন্য কলকাতায় এসেছেন ঐহিকা। কয়েকদিন পরই সিঙ্গাপুর উড়ে যাবেন ঐহিকা। তার আগে শনিবার নিজের কোচিং অ্যাকাডেমিতে সংবর্ধনা দেওয়া হল তাঁকে। উপস্থিত ছিলেন তাঁর কোচ সৌম্যদীপ রায় এবং পৌলমী ঘটক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সতীর্থ সুতীর্থা মুখোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+