হকি বিশ্বকাপ ২০১৮: প্রথম ম্যাচেই হিট নয়া লিঙ্কম্যান, 'পেরিফেরাল ভিশন'-এর প্রশংসায় কোচ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হকি বিশ্বকাপ ২০১৮-এর প্রথম ম্যাচে জয়ের পর, ভারতীয় কোচ হরেন্দ্র সিং-এর মুখে লিঙ্কম্যান আকাশদিপ সিং-এর প্রশংসা শোনা গেল।

বরাবর তিনি স্ট্রাইকার হিসাবেই খেলেছেন। হকি বিশ্বকাপ ২০১৮-তে তাঁকে ভারতীয় কোচ হরেন্দ্র সিং খেলাচ্ছেন লিঙ্কম্যান হিসেবে। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেই নয়া পজিশনে সুপারহিট আকাশদীপ সিং। ম্যাচের পর কোচের মুখে তাই আকাশদীপের ভূয়সী প্রশংসা শোনা গেল।

হকি বিশ্বকাপ ২০১৮: প্রথম ম্যাচেই নয়া লিঙ্কম্যান, পেরিফেরাল ভিশন-এর প্রশংসায় কোচ

বুধবার সন্ধ্যার ম্যাচে আকশদীপ লিঙ্কম্যান হিসেবে ললিত উপাধ্যায়কে দিয়ে একটি গোল করিয়েছেন, নিজেও একটি গোল করেছেন। শুধু তাই নয়, বার বার অসাধারণ গতি ও ড্রিবলে দক্ষিণ অফ্রিকার রক্ষণ ভেঙে তাদের সার্কেলে ঢুকে পড়েছেন তিনি।

হরেন্দ্র জানিয়েছেন, আকাশদীপের অসামান্য 'পেরিফেরাল ভিশন'-এর জন্যই তাঁকে ওই পজিশনে খেলানো হচ্ছে। তিনি উদাহরণ টেনেছেন কিংবদন্তী হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাইয়ের। ২০০২ সালের বিশ্বকাপে ধনরাজ স্ট্রাইকার পজিশন থেকে একটু নিচে প্লেমেকারের পজিশনে নেমে এসেছিলেন। গোল করার ভার পড়েছিল দীপক ঠাকুর ও প্রভোজোৎ সিং-এর উপর।

আকশদীপ লিঙ্কম্যান হিসেবে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান গর্বিত ভারতীয় কোচ। তিনি জানিয়েছেন প্রত্যেকটি জায়গাতেই তাঁদের দলে একজন করে নেতা রয়েছেন। এভাবেই গোটা টুর্নামেন্টে দল খেলবে বলেই আশা করেছেন তিনি।

তবে ৫ গোল দেওয়া নয়, তাঁর কাছে একটিও গোল না খাওয়াটাই বেশি গুরুত্ব পেয়েছে। তিনি জানিয়েছেন এই ফল বলে দিচ্ছে ভারতের রক্ষণ খুব ভাল খেলেছে।

পেনাল্টি কর্নার থেকে সরাসরি শটে গোল না পাওয়া নিয়েও তিনি চিন্তিত নন। তাঁর মতে গোল যেভাবেই আসুক পেনাল্টি কর্ণার থেকে যত বেশি সম্ভব গোল তুলে নিতে পারলেই হল।

তবে দলের খেলায় একটা ঝায়গায় তিনি খামতিও বের করেছেন। প্রথমার্ধে খুব ভাল খেলে ২-০ গোলে এঘিয়ে যাওয়ার পর ততীয় কোয়ার্টারে কিছুটা হলেও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে গাছাড়া ভাব এসেছিল বলে মেনে নিয়েছেন তিনি। যার ফলেই ওই কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার তরফে কিছু আক্রমণ হয়। তারপর অবশ্য দারুণভাবেই ম্যাচে ফিরেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+