হকি বিশ্বকাপ ২০১৮: ভুবনেশ্বরে ইতিহাস! প্রথমবার হকি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল বেলজিয়াম
বেলজিয়াম বনাম নেদারল্যান্ডস, হকি বিশ্বকাপ ২০১৮-এর ফাইনাল ম্যাচের প্রতিবেদন।
ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও, ভুবনেশ্বরে তাদের প্রথম হকি বিশ্বকাপ জিতল বেলজিয়াম। নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ফলাফল ছিল ০-০। ফলে এই প্রথমবার হকি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। ৩-২ ফলে ডাচদের হারিয়ে দেয় বেলজিয়াম।
হকি বিশ্বকাপের ফাইনালে টক্করটা ছিল দুই সমা-শক্তির দলের মধ্যে। দুই দলই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অত্যন্ত আক্রমণাত্বক ভঙ্গিতে খেলায় ফাইনালে বেশ কিছু দর্শনীয় গোল হওয়ার আশা করেছিুলেন ভুবনেশ্বরের মানুষ। কিন্তু তাদের এদিন হতাশই হতে হয়। প্রথম কোয়ার্টারে দুটি দলকেই তাদের স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। পূর্ণ শক্তিতে আক্রমণ শানায়নি কোনও দলই।
একই কাহিনী পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় কোয়ার্টারেও। তখনও অবধি দুটি দলের মধ্যে কোনও ফারাক ছিল না। দুই তরফেই কিছু ভাল রক্ষণাত্বক প্রদর্শন দেখা গেলেও কোনও দলেরই আক্রমণে স্বাভাবিক ধার ছিল না। সম্ভবত ফাইনাল ম্যাচের চাপেই দুটি দলই ঘর গুছিয়ে এগনোর পথ নিয়েছিল।
🎥 | Glimpses from the first half of the game!#HWC2018 #Odisha2018 pic.twitter.com/7HK8oxwA3q
— Hockey World Cup 2018 - Host Partner (@sports_odisha) December 16, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দ্বিতীয়ার্ধেও কাঙ্খিত গোল পায়নি কোনও দলই। এমনকী গোলের জন্য সেভাবে ঝাঁপায়ওনি ডাচ বা বেলজিয়ানরা। বিশেষজ্ঞদের মতে, একদিন আগেই কঠিন সেমিফাইনালের পরীক্ষা উতরানোর পর দুটি দলই কিছুটা হলেও ক্লান্তির শিকার ছিল। তাই ফাইনালের দৌড়ে যে তীক্ষ্ণতা দেখা গিয়েছিল, সেই তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিল দুটি দলরই আক্রমণভাগ।
🏑 | LIVE | In to the shootouts now 😱What a nerve-wracker 🤕#HWC2018 #Odisha2018
🇧🇪 #BELvNED 🇳🇱 pic.twitter.com/2UJJ7UkQfK
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউট ছাড়া কোনও গতি ছিল না। পেনাল্টি শুট আউটে কিন্তু ইতিহাস সঙ্গে ছিল নেদারল্যান্ডস-এর। ১৯৭৩, ১৯৯৪ ও ১৯৯৮ - যে তিনবার হকি বিশ্বকাপের ফাইনাল গড়িয়েছে পেনাল্টি শুটআউটে, তিনবারই যুক্ত ছিল ডাচরা। প্রথমবার ভারতের বিরুদ্ধে জেতে, তার পরেরবার পাকিস্তানের বিরুদ্ধে হারে এবং শেষবার ফের জয় পেয়েছিল স্প্যানিশদের বিরুদ্ধে।
🏑 | LIVE | @BELRedLions are the new World Champions! Take it away, boys. #HWC2018 #Odisha2018
🇧🇪 #BELvNED 🇳🇱 pic.twitter.com/CnwdxHC4HQ
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কিন্তু এইবার শেষ হাসিটা হাসে বেলজিয়ানরাই। শুটআউটেও দুই দলের মধ্যে ফারাক না হওয়ায় ম্য়াচ যায় 'সাডেন ডেথে'। এই পর্যায়ে বেলজিয়ামে পক্ষে প্রথম গোলটি করেন ভ্যান আউবেল। নেদারল্যান্ডস রেফারেল চাইলেও গোলটি বৈধতা পায়। এরপর তাদের পক্ষে শট নিতে যান হার্টজবার্গার। কিন্তু তিনি মিস করেন। আর গর্জে ওঠে 'লাল সিংহ'-রা।
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
Click it and Unblock the Notifications