Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হকি বিশ্বকাপ ২০১৮: প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই ইংল্যান্ডের পয়েন্ট কাড়ল চিন

ইংল্যান্ড বনাম চিন হকি বিশ্বকাপ ২০১৮-এর পুল এ ম্যাচের প্রতিবেদন। 

এইবারই প্রথমবার হকি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে চিন। আর তার প্রথম ম্যাচেই পুল বি-এর খেলায় শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ফলে ম্যাচ ড্র রেখে ১ পয়েন্ট কেড়ে নিল তারা। ম্যাচটি ড্র হলেও ম্যাচের আগাগোড়াই ছিল টানটান উত্তেজনায় ভরা। শুরুতেই চিন এগিয়ে গেলেও এরপর দুটি গোল করে ম্যাচের দখল নিয়েছিল ব্রিটিশরা। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম লগ্নে সেই গোল শোধ দেয় চিন।

হকি বিশ্বকাপ ২০১৮, প্রথমবার নেমেই পয়েন্ট কাড়ল চিন

চিনের খেলা দেখে কখনও মনে হয়নি তারা প্রথমবার খেলতে এসেছে বিশ্বকাপের আসরে। ধারে ভারে অনেক এগিয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে সমানে সমানে পাল্লা দিল তারা।

ম্যাচের ৫ মিনিটের মাথাতেই চিনের হয়ে প্রথম বিশ্বকাপ গোল করার রেকর্ড গড়েন গুও শিয়াওপিং। এরপর ব্রিটিশরা তেড়েফুড়ে আক্রমণে এলেও সাধ্যমতো লড়াই করছিলেন চিনা খেলোয়াড়রা।

ইংল্যান্ড অবশ্য প্রথম কোয়ার্টারেই সমতা ফিরিয়ে আনে। ম্যাচের ১৪ মিনিটের মাথাতে পেনাল্টি কর্নার থেক গোল করেন মার্ক গ্লেগহর্ন। গোলের ডান কোনা দিয়ে তাঁর জোরদার ড্র্যাগফ্লিক ঢোকে চিনা গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে ইংল্যান্ড আরও একটি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল করতে পারেননি লিউক টেলররা। বিরতিতে ফল ১-১'ই ছিল।

তৃতীয় কোয়ার্টারেও গল্পটা ছিল দ্বিতীকোয়ার্টারের মতোই। বলের দখল অনেক বেশি রাখলেও চিনা প্রাচিরে ফাটল ধরাতে পারেনি ব্রিটিশরা। চিনা গোলরক্ষক একটি দুর্দান্ত সেভ করেন।

তবে আসল নাটক বাকি ছিল চতুর্থ কোয়ার্টারের জন্য। খেলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই কাঙ্খিত গোল পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। চিনের সার্কেলে বল ছিনিয়ে নেন লিয়াম অ্যানসেল। ছোট্ট টার্নে ঘুরে জমি ঘেসা জোরালো শটে বল গোলে পাঠান। ইংল্যান্ড এগিয়ে যায় ২-১ গোলে।

এর তিন মিনিট পরই ফিল রপারের সার্কেলের মাথা থেকে নেওয়া জোরালো শট বার পোস্টে লেগে ফিরে আসে। এই সময়ে ব্রিটিশা রক্তের গন্ধ পাওয়া বাঘএর মতোই ক্ষিপ্র ভঙ্গীতে খেলছিল।

ইংল্যান্ডের জয় যখন প্রায় সুনিশ্চিত সেই সময়ই খেলা শেষ হওয়ার মাতচ্র ২ মিনিট আগে পেনাল্টি কর্নার পায় চিন। আর তার থেকেই ম্যাচের ভবিষ্যত নির্ধারণকারী গোল করে যান তালাকে দু। তাঁর ড্র্যাগ ফ্লিকে এতটাই জোর ছিল যে ইংল্যান্ডে গোলকিপারের হাতে লাগার পরও সামান্য দিক বদল করে জালে জড়িয়ে যায় বল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+