হকি বিশ্বকাপ ২০১৮: আইরিশদের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করল বিশ্বচ্যাম্পিয়নরা

অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড হকি বিশ্বকাপ ২০১৮-এর পুল বি ম্যাচের প্রতিবেদন। 

হকি বিশ্বকাপ ২০১৮-তে প্রথমবার টার্ফে নামল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুক্রবার (৩০ নভেম্বর) গ্রুপ বি-এর ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়েই শুরু করল অস্ট্রেলিয়া। প্রথম কোয়ার্টারেই দুই পক্ষ দুটি গোল করেছিল। এরপর চতুর্থ কোয়ার্টারের শুরুতেই অস্ট্রেলিয়া ১ গোলে এগিয়ে যায়। তাদের জমাট রক্ষণ ভেঙে সমতা ফেরাতে পারেনি আইরিশরা।

হকি বিশ্বকাপ ২০১৮, জয় দিয়েই শুরু বিশ্বচ্যাম্পিয়নদের

অস্ট্রেলিয়ার পক্ষে গোল করলেন ব্লেক গ্লোভার্স (১১') ও টিমোথি ব্র্যান্ড (৩৩')। বিশ্বচ্যাম্পিয়নরা ১ গোলে এগিয়ে যাওয়ার ২ মিনিট পরেই যদিও সমতা ফিরিয়েছিলেন আইরিশ ফেলোয়াড় ওশেন ওডোনোঘুয়ে (১৩')। কিন্তু, ২ গোলের পর রক্ষণের ঝাঁপ ফেলে দিয়েছিল অজিরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসি হকি খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। টিম হাওয়ার্ড, টিমোথি ব্র্যান্ডরা বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন আইরিশ সার্কেলে। ১০ মিনিটের মাথায় ব্র্যান্ডের শট আইরিশ গোলকিপারের স্টিকে লেগে লাগে এক রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে। অজিদের চ্যালেঞ্জে প্রথম পেনাল্টি কর্নার দেওয়া হয়।

প্রথম পেনাল্টি কর্নার থেকে ড্য়াগ ফ্লিক করেছিলেন ব্লেক গোভার্স। তাতে গোল না হলেও আরও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল অজিরা। দ্বিতীয়বার গোল করতে ভুল করেননি গোভার্স।

এর দুমিনিটের মাথাতেই সমতা ফেরান ওডোনোঘুয়ে। ইউজিন মাগির পাস থেকে চমৎকারভাবে বলের নিয়ন্ত্রণ রেখে ট্যাপ করে গোল কেরন তিনি। প্রথম কোয়ার্টারের শেষে ফল দাঁড়ায় ১-১।

দ্বিতীয় কোয়ার্টারে খেলা বেশিরভাগ সময় মাঝমাঠে সীমাবদ্ধ থাকেও এরমধ্যেই ২৫ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ক্ষেত্রে গোলের ডানদিক লক্ষ্য করে শট নিয়েছিলেন জেরেমি হেওয়ার্ড। কিন্তু তা নিশানায় ছিল না।

পরের ক্ষেত্রে একধীক খেলোয়াড় শট নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে এই ধরণের খেলা ভাল বিজ্ঞাপন নয়। বিরতিতে ফল সেই ১-১ই ছিল।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পেয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটের মাথায় গোল করেন ব্র্যান্ড। গোভার্সের পাস ফাঁকা জায়গা ব্যবহার করে দ্রুত প্রতিআক্রণে উঠে এসেছিলেন তিনি। শট মারতে গিয়ে তিনি প্রথমবার না মেরে আইরিশ রক্ষণভাগকে বোকা বানিয়ে দেন। এর পরেও প্রথম শটটা আটকেছিলেন আইরিশ গোলকিপার। ফিরতি শটে হয় জয়ের গোল।

এর পর তৃতীয় কোয়ার্টারের বাকি সময় ও চতুর্ত কোয়ার্টারে কিন্তু অস্ট্রেলিয় রক্ষণে বেশ কয়েকবার বিপদের সম্ভাবনা তৈরি করেছিল আইরিশরা। কিন্তু ওডোনোঘুয়ে বা ম্যাথু নেলসন কেউই কাজের কাজটা করে উঠতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+