Janneke Schopman: "মহিলা হওয়ায় এখানে সম্মান পাই না", হকি ইন্ডিয়ার বিরুদ্ধেই বিস্ফোরক জাতীয় দলের কোচ
হকি ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন ভারতীয় মহিলা হকি দলের কোচ জানেকে স্কপম্যান। একজন মহিলা হিসাবে ভারতে কাজ করতে গিয়ে তাঁকে প্রতিদিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানাকলেন স্কপম্যান। ২০০৪ সালে নেদারল্যান্ডসের হয়ে অলিম্পিকে রুপো এবং ২০০৮ সালে সোনা জিতেছেন তিনি। খেলা ছাড়ার পর কোচিংয়ে আসেন। ২০২১ সালে ভারতীয় মহিলা দলের কোচ নিযুক্ত হন এই ডাচ মহিলা হকি খেলোয়াড়।
সম্প্রতি ভারতে কাজের অসহনীয় পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন স্কপম্যান। তিনি দাবি করেছেন, গত আড়াই বছরে কাজ করতে গিয়ে তিনি বার বার একা হয়ে গিয়েছেন। হকি ইন্ডিয়ার কর্মীদের থেকে তিনি সম্মান বা সহযোগিতা কোনটাই পাচ্ছেন না। এমনকি এখানে পুরুষ এবং মহিলা দলের প্রতি পৃথক ব্যবহারেরও অভিযোগ তুলেছেন তিনি।

রবিবার রৌড়কেল্লায় বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে মহিলাদের এফআইএইচ হকি প্রো লিগে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। ম্যাচের ফলাফল ১-১ হলেও পেনাল্টি শ্যুট আউটে ভারতীয় দল ২-১ ফলে জয় লাভ করে। ভারতের হয়ে ম্যাচে গোল করেন দীপিকা। এরপর পেনাল্টি শ্যুট আউটে দুটি গোল করেন মমতাজ খান ও সোনিকা।
তিন বছর আগে টোকিওতে চতুর্থ স্থান অর্জনের পর প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ভারতীয় মহিলা দল। দলের সঙ্গে তাঁর ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, স্কপম্যান জানিয়েছেন "হয়তো, আমি জানি যে এটি কঠিন। কিন্তু আমি যেমন বলেছি, আমি মেয়েদের ভালোবাসি এবং আমি অনেক সম্ভাবনা দেখি। কিন্তু ব্যক্তি হিসাবে এটা আমার জন্য খুবই কঠিন।'
২০২০ সালে ভারতীয় মহিলা দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত হন। এর পরের বছরই প্রধান কোচের দায়িত্ব নেন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, এমনকি যখন আমি সহকারী কোচ ছিলাম তখনও কিছু লোক আমাকে স্বীকার করত না। তারপরে দলের প্রধান কোচ হয়ে গেলাম এবং আমি এটা নিয়ে অনেক সংগ্রাম করেছি।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'এখানে পুরুষ এবং মহিলাা কোচদের সঙ্গে ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। এমনকি পুরুষ এবূং নারীদের মধ্যে ভিন্নধর্মী ব্যবহার করা হয়।'












Click it and Unblock the Notifications