আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে অলিম্পিকে তিনবারের সোনাজয়ী খেলোয়াড়!হাতে এল করোনা পরীক্ষার রিপোর্ট

আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে অলিম্পিকে তিনবারের সোনাজয়ী খেলোয়াড়!হাতে এল করোনা পরীক্ষার রিপোর্ট

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অলিম্পিকে ভারতের হয়ে তিনবার সোনাজয়ী হকি খেলোয়াড় বলবরী সিং। গুরুতর অসুস্থতার কারণে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এর মাঝেই প্রাক্তন তারকা খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়।

স্বস্তির খবর শোনালেন ডাক্তাররা

স্বস্তির খবর শোনালেন ডাক্তাররা

চণ্ডীগড়ের হাসপাতালে হকি তারকা বলবীর সিং সিনিয়ারের করোনা পরীক্ষা হয়েছে। ডাক্তাররা স্বস্তির খবর শুনিয়েছেন। বলবীর সিংয়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

উদ্বেগ কাটেনি, এখনও ভেন্টিলেশনে বলবীর

উদ্বেগ কাটেনি, এখনও ভেন্টিলেশনে বলবীর

তবে ৯৬ বছর বয়সী প্রাক্তন হকি তারকাকে নিয়ে উদ্বেগ কাটেনি। এখনও তিনি সংকটজনক অবস্থায় ভেন্টিলেশন রয়েছেন।

কীভাবে অসুস্থ হন প্রাক্তন অলিম্পিয়ান

কীভাবে অসুস্থ হন প্রাক্তন অলিম্পিয়ান

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চন্ডীগড় হাসপাতালে ভর্তি রয়েছেন বলবীর সিং। করোনা সংক্রমণে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুকে ব্যথা অন্যতম লক্ষণ। বলবীরের বয়স ৯৫ প্লাস, নিউমোনিয়া হতে তাই তাঁর করোনা হয়েছে কিনা, সেই নিয়ে আরও উদ্বেগ বাড়ে।

জ্বর ছিল বলবীরের

জ্বর ছিল বলবীরের

এখানেই শেষ নয় করোনার প্রধান উপসর্গ জ্বর ছিল। সেকারণে অলিম্পিকে সোনাজয়ী হকি তারকার জীবনের ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার কী জানাচ্ছে

পরিবার কী জানাচ্ছে

পরিবার সূত্রে খবর বলবীর সিংয়ের অবস্থায় সঙ্কটজনক হলেও আগের থেকে এখন তিনি ভালো রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+