মহিলা বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল ভারত, চোটের কারণে বাদ এই তারকা
মহিলা বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল ভারত
আসন্ন মহিলা হকি বিশ্বকাপের জন্য ২০-সদস্যের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। ১ জুলাই থেকে নেদারল্যান্ডস এবং স্পেনে আয়োজিত হতে চলেছে এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপ। বিশ্ব হকির সর্বোচ্চ টুর্নামেন্টে পুল 'বি'তে রয়েছে ভারত। ভারতের সঙ্গে এই পুলে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং চিন।

হকি বিশ্বকাপে ভারতীয় দল অভিযান শুরু করবে ৩ জুলাই। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ইংল্য়ান্ড দলের বিরুদ্ধে হেরেই ২০২০ টোকিও অলিম্পিকে পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল মহিলা হকি দলের। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ইংলিশ মহিলা ব্রিগেড ভারতকে খালি হাতে ফিরিয়েছিল। অভিজ্ঞ গোলরক্ষক সবিতা'র নেতৃত্বে ভারত এই বিশ্বকাপে অংশ নিলে চলেছে। দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছে দীপ গ্রেস এক্কা।
হকি বিশ্বকাপের পূর্ববর্তী সংস্করণটি আয়োজিত হয়েছিল লন্ডনে। ওই বার ভারতীয় দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ০-০। কিন্তু শুট আউটে ১-৩ ব্যবধানে পরাজিত হয় ভারতের মেয়েরা। ফাইনাল পর্যন্ত এই আয়ারল্যান্ড দল উঠেছিল। তবে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। রূপো জিতেই আইরিশ মহিলা হকি দলকে সন্তুষ্ট থাকতে হয়।
দল নির্বাচনের বিষয়ে ভারতীয় মহিলা দলের প্রশিক্ষক জানিকি স্কুপম্যান বলেছেন, "সেরা দলটাই বিশ্বকাপের জন্য আমরা বেছে নিয়েছি। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে এই দল তৈরি। এমন কিছু তরুণকে এই দলে সুযোগ দেওয়া হয়েছে যাঁরা এফআইএইচ প্রো লিগে সুযোগ পেয়ে নিজেের দক্ষতার পরিচয় দিয়েছে। একমাত্র রানি ছাড়া টোকিও অলিম্পিকে অংশ নেওয়া পুরো দলটাই রয়েছে বিশ্বকাপের জন্য। রানি এখনও চোট সারিয়ে উঠতে পারেনি। সঙ্গীতা এবং অক্ষতা পরবর্ত খেলোয়াড় হিসেবে থাকবে দলের সঙ্গে।"
ভারতীয় দল গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে নেদরল্যান্ডসের আমস্টেলভিনে। গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছলে সেই ম্যাচটিও আমস্টেলভিনে খেলবে ভারত। সেমিফাইনালে পৌঁছলে স্পেনের টেরাসায় পাড়ি দেবে ভারতীয় দল। সেখানে আয়োজিত হবে শেষ চারের ম্যাচ এবং ফাইনাল।
১৮-সদস্যের ভারতীয় দল:
সবিতা (অধিনায়ক), বিচু দেবী খারিবাম, দীপ গ্রেস এক্কা (সহ অধিনায়ক), গুরজিৎ কৌর, নিক্কি প্রধান, উদিতা, নিশা, সুশীলা চানু পুখরামবাম, মনিকা, নেহা, জ্যোতি, নভজৎ কৌর, সোনিকা, সালিমা টিটে, বন্দনা কাটারিয়া, লালরেমসিয়ামি, নভনীত কৌর, শর্মিলা দেবী।
পরিবর্ত খেলোয়াড়:
অক্ষত আবাসো ধিকালে, সঙ্গীতা কুমারী












Click it and Unblock the Notifications