Hockey India League: সাত বছর পর ফিরছে হকি ইন্ডিয়া লিগ, কলকাতা থেকেও থাকছে পুরুষ ও মহি‌লা দল

সাত বছর পর আবার ফিরছে হকি ইন্ডিয়া লিগ। আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছ থেকে ৩৫ দিনের একটি উইন্ডো পেয়েছে ভারতীয় হকি সংস্থা। এই সময়ের মধ্যেই নতুন ফর্ম্যাটে ফিরতে চলেছে হকি ইন্ডিয়া লিগ।

বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজি ‌লিগ অত্যন্ত জনপ্রিয়। শুধু ক্রিকেট ফুটবলের ক্ষেত্রেই নয় একইসঙ্গে কবাডি, ব্যাডমি্ন্টনের মতো খেলাতেও বিগত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয় হয়েছে ফ্রাঞ্চাইজি লিগ। এই প্রেক্ষাপটে আগেই হকি লিগ চালু হয়েছি‌ল, কিন্তু আন্তর্জাতিক ফেডারেশনের পক্ষ থেকে উইন্ডো না পাওয়ায় এই লিগ বন্ধ হয়ে যায়।

Hockey India League

এরইমধ্যে ভারতীয় হকি দল আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েছে। ২০২০ টোকিও এবং ২০২৪ সালের প্যারিস অলি্ম্পিক্সে ভারত ব্রোঞ্জ জিতেছে, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়েই পুরুষ এবং মহিলা বিভাগে ফের হকি ইন্ডিয়া চালু করছে ফেডারেশন। শুক্রবার সেই লিগের আনুষ্ঠানিক ঘোষণা হল।

২০২৪ সালের ২৮ ডিসেম্বর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই লিগ হবে। আটটি পুরুষ দলের পাশাপাশি ছয়টি মহি‌লা দলও এবার লিগে অংশ নেবে। এই প্রথমবার লিগে অংশ নিচ্ছে মহিলা হকি দল। ভারতীয় হকি সংস্থার সভাপতি দিলীপ তিরকে জানিয়েছেন নতুন প্রতিভা তুলে আনাই এই লিগের লক্ষ্য।

এবার এই টুর্নামেন্ট হবে ঝাড়খণ্ডের দুই শহর রাঁচি এবং রৌরকেল্লাতে। বিরসা মুণ্ড স্টেডিয়াম(রৌরকেল্লা) পুরুষ দলগুলির খেলা হবে এবং রাঁচিতে মারাং গুরুং জয়পাল সিং স্টেডিয়ামে হবে মহিলা দলগুলির ম্যাচ। আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর দিল্লিতে এই লিগের জন্য নিলাম অনুষ্ঠিত হবে। সেই ‌নিলাম থেকেই ফ্রাঞ্চাইজি গুলি তাদের দল গুছিয়ে নিতে পারবে।

এই লিগে পুরুষ দলগুলি অংশ নেবে চেন্নাই, লখনউ, পাঞ্জাব, কলকাতা, দিল্লি, ওডিশা, হায়দদরাবাদ এবং রাঁচি থেকে। মহিলা দলগুলি অংশ নেবে হরিয়ানা, দিল্লি, কলকাতা, দিল্লি, ওডিশা থেকে। বাকি দলগুলি কোন জায়গা থেকে অংশ নেবে সেটা পরে জানানো হবে। কলকাতার পুরুষ এবং মহিলা দলগুলি কিনেছে শ্রাচী গ্রুপ।

নয়া নিয়মে প্রতিটি দল ২৪ জন খেলোয়াড় রাখতে পারবে। এরমধ্যে ১৬ জন ভারতীয় এবং আটজন বিদেশিকে রাখতে পারবে।খেলোয়াড়দের তিনটি মূল্য স্ল্যাবে বিভক্ত করা হবে। পুরুষ ও মহিলা উভয় দলের জন্য অর্থ সীমা নির্ধারিত থাকছে।। লিগে আন্তর্জাতিক দক্ষতা যোগ করার সাথে সাথে স্থানীয় প্রতিভাকে তুলে আনাই মূল লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+