কোচের পারফরম্যান্সে না খুশ, চাকরি গেল ভারতীয় হকি কোচের

হকি ইন্ডিয়া খুশি নয় ভারতীয় কোচ অলতামাসের পারফরম্যান্সে। তাই নেমে এল শাস্তির খাঁড়া। 

বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভারতীয় হকি দলের ইদানিং পারফরম্যান্স বেশ খারাপ। আর এটাই পোষাচ্ছিল না হকি ইন্ডিয়ার। তিন দিনের এক বৈঠকের পর হকি ইন্ডিয়া সর্বসম্মত সিদ্ধান্ত নিল সরিয়ে দেওয়া হবে অলতমাসকে।

ভারতীয় হকি কোচ অলতমাসের চাকরি গেল তাঁর পারফরম্যান্সের জেরে। তিন দিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সকলেই একমত হয়েছেন, যে শারীরিক ফিটনেসের দিক থেকে দল উন্নত হয়েছে। কিন্তু হকি মাঠে পারফরম্যান্স সেভাবে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন অলতামাস। তাঁদের সাফ বক্তব্য শক্ত প্রতিপক্ষদের সঙ্গে লড়াই করতে দলকে সেভাবে প্রস্তুত করেননি তিনি।

কোচের পারফরম্যান্সে না খুশ, চাকরি গেল ভারতীয় হকি কোচের

ডেভিড জন এই মুহূর্তে হাই পারফরম্যান্স ডিরেক্টর ভারতীয় হকি দলের। তার হাতেই দেওয়া হয়েছে অলতমাসের উত্তরাধিকারী খোঁজার কাজ। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের সময় থেকে দলের সঙ্গে রয়েছেন ডেভিড জন। তিনি দলের পালসটা ঠিকঠাক বোঝেন, তাই তাঁর হাতেই থাকবে ব্যাটন।

হকি ইন্ডিয়ার পক্ষ থেকে চেয়ারম্যান হরবিন্দর সিং জানিয়েছেন, ' ২০১৬-১৭ ভারতীয় পুরুষ হকি দলের পারফরম্যান্সে আমরা খুশি নই, আহ্বায়ক কমিটির সকলেই এই বিষয়ে একমত হয়েছেন। এশীয় দলের বিরুদ্ধে পারফরম্যান্সকে কখনই সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা যায় না।' এই বলে অলতামেসর ব্যর্থতা তুলে ধরেই তাঁকে সরিয়ে দিল হকি ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+