Hockey 5s Asia Cup 2023: পাকিস্তানকে হারিয়ে হকিতে এশিয়া সেরা ভারত, মোদীর শুভেচ্ছা বার্তা
বৃষ্টির জন্য ক্রিকেটে ভেস্তে গিয়েছে ভারত পাক ম্যাচ। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে হারানোর স্বপ্ন অধরাই থাকে ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু হকি ফাইভ এস টুর্নামেন্টে এশিয়া সেরা হল ভারত। তাও আবার পাকিস্তানকেই হারিয়ে।শনিবার রাতে ফাইনালে নির্ধারিত সময়ে ভারত ও পাকিস্তান দুই দলই ৪-৪ গোল করে ড্র করে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানকে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
এই টুর্নামেন্টে প্রথম থেকেই ভারতের পারফরম্যান্স ছিল অনবদ্য। এর আগে গ্রূপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ১৫ গোল করেছিল তারা পিছিয়ে গিয়েও। এরপর জাপানের বিরুদ্ধে এক ম্যাচে ৩৫ গোল করার রেকর্ড গড়ে ভারত।

সেমিফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ১০-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল। শনিবার ফাইনালে ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল ভারত। ওমানে আয়োজিত এশিয়া কাপের প্রথম সংস্করণের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শনিবার ইতিহাস তৈরি করল ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ট্যুইটে লেখেন, ''হকিফাইভএস এশিয়া কাপে চ্যাম্পিয়ন! অসাধারণ বিজয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। এটা আমাদের খেলোয়াড়দের অবিচল নিবেদিত এবং এই জয়ের মাধ্যমে, আমরা আগামী বছর ওমানে হকি ফাইভ এস ওয়ার্ল্ড কাপে আমাদের স্থান নিশ্চিত করেছি। আমাদের খেলোয়াড়দের দৃঢ়তা এবং দৃঢ়তা আমাদের জাতিকে অনুপ্রাণিত করতে অব্যাহত রাখে।''
Champions at the Hockey5s Asia Cup! !
— Narendra Modi (@narendramodi) September 3, 2023
Congratulations to the Indian Men's Hockey Team on a phenomenal victory. It is a testament to the unwavering dedication of our players and with this win, we have also secured our spot at the Hockey5s World Cup in Oman next year.
The grit… pic.twitter.com/ayDKqdY2UM
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়েছে বাইশ গজের লড়াই। এবার পথেই হাঁটছে হকিও। সাবেকি ফিল্ড হকির সঙ্গে এসেছে হকি ফাইভ এস। আগামী বছর ওমানে হবে হকি ফাইভ এসের বিশ্বকাপের আসর। ভারত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।












Click it and Unblock the Notifications