খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন দীপা কর্মকার?
বেঙ্গালুরু, ১৭ আগস্ট : চলতি রিও অলিম্পিক ২০১৬-এ ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে ভল্ট ফাইনালে পা রেখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছেন দীপা কর্মকার। ফাইনালেও পদক হাতছাড়া হওয়া সত্ত্বেও তাঁর প্রদর্শন অসামান্য ছিল। আর তারই জেরে এবার খেলরত্ন পুরস্কার পাওয়ার পথে দীপা কর্মকার। [রিও অলিম্পিক ২০১৬ : একটুর জন্য পদক হাতছাড়া, চতুর্থ স্থানে শেষ করলেন দীপা]
সূত্রের খবর অনুযায়ী, ভারতের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্ন পুরস্কারের জন্য ইতিমধ্যেই দীপার নাম বেছে নেওয়া হয়েছে। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট।

রিও অলিম্পিকের ভল্ট ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেন দীপা। একটুর জন্য হাতছাড়া হয়ে যায় ব্রোঞ্জ পদক। তবুও নিজের প্রতিভা, সাহসিকতা, প্রচেষ্টা দিয়ে কোটি কোটি ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন ত্রিপুরার বাঙালি এই মেয়েটি। [পদক নেই , তবুও দীপায় গর্বিত তারকা থেকে আম জনতা...টুইটারে সুনামি!]
উল্লেখ্য, গত বছর টেনিস তারকা সানিয়া মির্জাকে খেলরত্ন-র জন্য নির্বাচিত করা হয়েছিল। দীপা যদি খেলরত্ন পান তাহলে তিনিই হবে ভারতের প্রথম জিমন্যাস্ট যিনি এই সম্মান পাবেন।












Click it and Unblock the Notifications